হাতে মায়ের চিঠি, ইউক্রেন থেকে স্লোভাকিয়া একাই পৌঁছল ১১ বছরের কিশোর, মন জয় করল সকলের

হাতে মায়ের চিঠি, ইউক্রেন থেকে স্লোভাকিয়া একাই পৌঁছল ১১ বছরের কিশোর, মন জয় করল সকলের

রাশিয়ার আগ্রাসনে বিপর্যস্ত ইউক্রেন। এমন এমন দৃশ্য উঠে আসছে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে যা দেখে স্তম্ভিত হচ্ছে গোটা বিশ্ব। এরকম পরিস্থিতিতে আরও এক চিত্র উঠে এল। ইউক্রেনের দক্ষিণ–পূর্ব শহর জাপোরিঝিয়া থেকে এক ১১ বছরের কিশোর একাই পশ্চিম প্রতিবেশী দেশ স্লোভাকিয়ায় পৌঁছেছে।

একাই ইউক্রেন থেকে স্লোভাকিয়ায় ১১ বছরের শিশু

একাই ইউক্রেন থেকে স্লোভাকিয়ায় ১১ বছরের শিশু

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে যে ওই শিশু একাই স্লোভাকিয়ায় পৌছেছে কোনও অভিভাবক বা প্রাপ্তবয়স্ক ছাড়াই এবং সেই শিশু এখন ভালো আছে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, '‌তিনি তার হাসি, নির্ভীকতা এবং একজন সত্যিকারের নায়কের সংকল্প দিয়ে সবাইকে জয় করেছে ওই শিশু।'‌ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুটির অভিভাবক যেহেতু ইউক্রেনে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছেন তাই ছেলেটি একাই সীমান্তে পৌঁছে যায়।

স্লোভাকিয়া মন্ত্রক জানিয়েছে শিশুটি নিরাপদে রয়েছে

স্লোভাকিয়া মন্ত্রক জানিয়েছে শিশুটি নিরাপদে রয়েছে

স্লোভাকিয়া মন্ত্রকও ওই শিশুটির নিরাপদে পৌঁছে যাওয়া নিয়ে পোস্ট করেছে। তারা জানিয়েছে যে শিশুটি স্লোভাকিয়া এসেছে প্লাস্টিক ব্যাগ, পাসপোর্ট এবং হাতে লেখা ফোন নম্বর নিয়ে। স্লোভাকিয়ার স্বেচ্ছাসেবকরা ওই শিশুটির যত্ন নিচ্ছে এবং তাকে খাবার ও জল দেওয়া হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, '‌কিশোরের হাতে লেখা তথ্য এবং পাসপোর্টের ভেতরে ভাঁজ করা তার মায়ের চিঠি খুবই কাজে দিয়েছে। সীমান্তের কর্মকর্তারা এই কাগজে লেখা তথ্যের মাধ্যমে স্লোভাকিয়ায় অবস্থান করা কিশোরের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন।'‌

১৪০০ কিমি পথ একা পাড়ি দিয়েছে কিশোর

১৪০০ কিমি পথ একা পাড়ি দিয়েছে কিশোর

প্রসঙ্গত, দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া ছেড়ে এই কিশোর একাই স্লোভাকিয়ায় পৌঁছেছে। জাপোরিঝিয়া থেকে এই পথের দূরত্ব ১৪০০ কিলোমিটার। তবে কিশোর কেন একা একা সীমান্ত পাড়ি দিয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

ইউক্রেন থেকে নাগরিকরা পালিয়ে যাচ্ছেন

ইউক্রেন থেকে নাগরিকরা পালিয়ে যাচ্ছেন

রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক হাই কমিশনার গত ৬ মার্চ টুইট করে জানিয়েছে যে গত দশ দিনে ইউক্রেন ছেড়ে ১৫ লক্ষ মানুষ পালিয়ে এসেছে। পোল্যান্ডে সবচেয়ে বেশি ইউক্রেন থেকে পালিয়ে মানুষ এসেছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১ লক্ষের বেশি ইউক্রেনবাসী পোল্যান্ডে চলে এসেছে। বাকিরা গেছেন হাঙ্গেরি, স্লোভাকিয়া মোলদোভা এবং রোমানিয়া

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+