ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়াকে কড়া বার্তা দেওয়ার সাহস দেখিয়েছিলেন ওয়ার্ন! রইল সেই টুইট

একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব! ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ক্রমশ চড়ছে বিশ্বের পারদ। মুহুর মহুর মিসাইল এবং যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠছে এলাকা। ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে পরিস্থিতি। এমনকি আতঙ্ক

একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে গোটা বিশ্ব! ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ক্রমশ চড়ছে বিশ্বের পারদ। মুহুর মহুর মিসাইল এবং যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠছে এলাকা। ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে পরিস্থিতি। এমনকি আতঙ্ক বাড়িয়ে পরমানু হামলার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।

রইল সেই টুইট

আর এই ভয়ঙ্কর যুদ্ধে ইউক্রেনের পাশে গোটা বিশ্ব। বিশেষ করে সবদিক থেকে কোনঠাসা হচ্ছে পুতিনের দেশ। খেলা থেকে অর্থনীতি সবেতেই একঘরে মস্কো।

আর এই অবস্থা নিয়ে মুখ খুলে ছিলেন শেন ওয়ার্ন! যুদ্ধের মধ্যেই আচমকা কিংবদন্তী এই ক্রিকেটারের প্রয়াণের খবর সামনে আসে। আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। আর এই খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়েন গোটা ক্রিকেটমহল। চরম এই সত্যিটা কিছুতেই যেন মেনে নিতে পারছেন না কেউ। কিন্তু তাঁর প্রয়াণের আগে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আওয়াজ তুলেছিলেন। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়াকে কার্যত কড়া বার্তা দিয়েছিলেন এই কিংবদন্তী। এই যুদ্ধ সম্পূর্ণ ভাবে ভুল এবং অনুচিত বলে দাবি করেছিলেন ওয়ার্ন।

শেন ওয়ার্ন তাঁর এক টুইটে লিখেছিলেন, গোটা বিশ্ব ইউক্রেনের পাশে রয়েছে। কারন রাশিয়ান ফোর্স অকারণ এবং একেবারে অনুচিত হামলা চালাচ্ছে। আর এর পরিনাম ভয়াবহ। যে ছবি সামনে আসছে সেটাই ভয়ঙ্কর বলেও টুইট করেছিলেন শেন ওয়ার্ন। শুধু তাই নয়, তাঁর আক্ষেপও ঝোড়ে পড়ে টুইটে! লেখেন, ভয়ঙ্কর এই যুদ্ধ থামানোর কোনও চেষ্টাই করা হচ্ছে না। এই টুইটের মাধ্যমেই তাঁর ইউক্রেনের সহযোগী Andrei Shvchenko-কে অনেক ভালোবাসাও পাঠিয়ে ছিলেন।

গত কয়েকদিন আগে করা এই টুইট নতুন করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অনেকেই ওয়ার্নের এই ইচ্ছাকে সামনে রেখে যুদ্ধ থামানোর আর্জিও জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। উল্লেখ্য, খেলার জগতেও ধীরে ধীরে কোনঠাসা হয়ে পড়ছে রাশিয়া। একাধিক ইভেন্ট থেকে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, UEFA চাম্পিয়ন লিগের মতো খেলাও রাশিয়া থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও Russian Grand Prix-এর সিজনও হচ্ছে না। ইতিমধ্যে রাশিয়ান খেলায়াররাও এই ভয়ঙ্কর যুদ্ধ থামানোর জন্যে পুতিনের কাছে আবেদন জানিয়েছেন।

অন্যদিকে নিজদের দেশকে বাঁচাতে বন্দুক হাতে যুদ্ধ নেমেছেন ইউক্রেনের খেলোয়াররাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+