পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে কি? অবশেষে মুখ খুললেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ

পারমাণবিক অস্ত্র ব্যবহার

গোটা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে এই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের দিকে। অনেকেরই আতঙ্ক নিজেদের ক্ষমতা জাহিরের জন্য ইউক্রেনের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। ফিরে ফিরে কূটনৈতিক বিশেষজ্ঞদের মনে বার বার আসছে ১৯৪৫ সালে হিরোসিমা, নাগাসাকির সেই ভয়ঙ্কর স্মৃতি। তাহলে কি এবার রাশিয়া যুদ্ধে ব্যবহার করতে চলেছে পারমাণবিক বোমা? সে ক্ষেত্রে গোটা বিশ্বে ফের অন্ধকার নেমে আসবে। এরই মাঝে মঙ্গলবার সেই বিষয়টি পরিষ্কার করলেন ক্রেমলিনের রাষ্ট্রীয় মুখপাত্র দিমিত্র পেসকোভ।

পারমাণবিক অস্ত্রের ব্যবহার

পারমাণবিক অস্ত্রের ব্যবহার

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনে বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ইউক্রেনের রাজধানী সহ বিস্তীর্ণ এলাকায় এক মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়েছে রুশ বাহিনী। বিশ্বের একাধিক দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। আবার কেউ কেউ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় মুখপাত্র দিমিত্রি পেহকোভ জানিয়েছে, পরিস্থিতি খুব খারাপ না হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে চলে গিয়েছে। তাই রাশিয়ার অস্তিত্ব খুব খারাপ পরিস্থিতির মুখে না আসা পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া। যদি কোনভাবে দেশের অস্তিত্ব খন্ডন করা হয়, তবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে রাশিয়া। এর সঙ্গে ইউক্রেনের যুদ্ধের কোনো রোগ নেই। এই কথাই জানিয়েছেন দিমিত্রি পেসকোভ।

মুখপাত্রর বক্তব্য

মুখপাত্রর বক্তব্য

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ এদিন স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনের রাশিয়ার যে অভিযান চলছে, পারমাণবিক অস্ত্রের ব্যবহারের পিছনে এই অভিযানের কোনও কারণ নেই। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, রাশিয়া যদি কোনো ভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তার পেছনে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের কোনো যোগ থাকবে না। বিশেষজ্ঞ মহলের ধারণা, যেভাবে রাশিয়ার বিরুদ্ধে সুর চড়াচ্ছে 'ন্যাটো' প্রধান দেশগুলি, এবং সেইসিঙ্গে সম্প্রতি মার্কিন পেসিডেন্ট জো বাইডেন ন্যাটোর অন্তর্ভুক্ত দেশে সফর অরলেন সেইসব থেকেই নিজের দেশের সুরক্ষাকবচ বাঁচাতে এই কথা বলছে রাশিয়া।

যুদ্ধবিরতি নিশ্চিত করার উদ্যোগ

যুদ্ধবিরতি নিশ্চিত করার উদ্যোগ

জানা গিয়েছে,মঙ্গলবার তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মুখোমুখি আলোচনা হওয়ার কথা রয়েছে। ইউক্রেনের প্রধান উদ্দেশ্য যুদ্ধবিরতি নিশ্চিত করা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া আগ্রাসনের ফলে ইউক্রেন থেকে ৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ অন্যত্র চলে গেছেন। শিশুসহ বেশ কিছু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এখানেই শেষ নয়, রাশিয়া ও ইউক্রেনের অনেক সৈন্য যুদ্ধে প্রাণ হারিয়েছেন।

জো বাইডেনের কটাক্ষ

জো বাইডেনের কটাক্ষ

রাশিয়ার জনগণের উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর বেশিদিন ক্ষমতায় থাকবেন না। এই প্রসঙ্গে জবাব দিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, তার সিদ্ধান্ত বাইডেন নিতে পারেন না। পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট কসাই বলে কটাক্ষ করেছেন। এই প্রসঙ্গে দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, এই জাতীয় কথা অত্যন্ত উদ্বেগজনক। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+