Russia-Ukraine War: যুদ্ধ বন্ধ করুন! ইউক্রেনকে সতর্ক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
Russia-Ukraine War: যুদ্ধ বন্ধ করুন! ইউক্রেনকে সতর্ক করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
পশ্চিমী দেশগুলির পাশাপাশি রবিবার ইউক্রেনকেও (Ukraine) সতর্কবার্তা দিলেন রাশিয়ার (Russia) প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তিনি এদিন বলেছেন, যুদ্ধে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে (মতান্তরে কয়েক হাজার) তা একমাত্র বন্ধ হতে পারে কিয়েভ অস্ত্র সমর্পণ করলে। পাশাপাশি তিনি ক্রেমলিনের বাকি দাবিগুলির কথাও তুলে ধরেছেন। পুতিনের এই হুঁশিয়ারি অবশ্য। তুর্কির প্রধানমন্ত্রী এরদোগানের সঙ্গে ফোনের কথোপকথনের অংশ। যেখানে তৃতীয় দফার শান্তি আলোচনায় ইউক্রেনকে গঠনমূলক অবস্থান নিতে উপদেশ দিয়েছেন পুতিন।

কিয়েভ দাবি মানলেই রাশিয়া থামবে
রাশিয়ার তরফে জানিয়ে দেওয়া হয়েছে তাদের বিশেষ অপারেশন কেবল তখনই থামবে, যদি কিয়েভ থামে এবং তারা রাশিয়ার দাবিগুলি মেনে নেয়। প্রসঙ্গত ন্যাটোতে যোগদানের পরিকল্পনায় দেশের নিরাপত্তার কারণে এবং পশ্চিমী দেশগুলির প্রতি কিয়েভের ঝুঁকে পড়ার কারণ দেখিয়ে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ শুরু করেছিলেন পুতিন। পাশাপাশি মস্কোর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ইউক্রেনের সামরিক ক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত এবং দেশটিকে 'নব্য নাৎসি'দের থেকে মুক্ত না করা পর্যন্ত তারা আক্রমণ চালিয়ে যাবে।

পুতিনের সমালোচনায় পোপ ফ্রান্সিস
এদিকে ইউক্রেনে রাশিয়ার বিশেষ অপারেশনের সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস। এই যুদ্ধকে কান্না ও রক্তের নদী বলে মন্তব্য করেছেন। যুদ্ধ পরিকল্পনা অনুযায়ী বলেও এর আগে তিনি মন্তব্য করেছিলেন। রাশিয়া ইতিমধ্যে খেরসান এবং পরিত্যক্ত চেরনোবিল পারমাণবিক কেন্দ্র দখল করেছে। এছাড়াও থারকিভ, চেরনিহিভ এবং মারিউপোল ঘিরে ফেলেছে। ব্রিটিশ সামরিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, প্রতিরোধের কারণে রাশিয়ার সামরিক কনভয় ধীরে ধীরে কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।

ইউক্রেনের আবেদন
ইউক্রেনের তরফে সারা বিশ্বের কাছে, বিশেষ করে পশ্চিমী দেশগুলির কাছে আবেদন জানিয়ে বলা হয়েছিল তাদেরকে সমর্থনের জন্য। তাদের দেশকে নো ফ্লাইং জোন করার জন্যও আবেদন করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশের তরফে অস্ত্র সাহায্য ঘোষণা ছাড়া বড় কোনও সাহায্য এখনও ইউক্রেন পায়নি। তবে আমেরিকা এবং অন্য দেশগুলি পরিস্থিতি সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল।

শীঘ্রই তৃতীয় রাউন্ডের আলোচনা
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফার শান্তি আলোচনা শীঘ্রই বসতে চলেছে বলে জানা গিয়েছে। তবে তার আগে দুপক্ষই দাবির তালিকা জমা দিয়েছে। এর আগে দুইদফার আলোচনায়কোনও ফলাফল বেরিয়ে আসেনি। মস্কোর তরফে বারে বারে ইউক্রেনের আত্মসমর্পণের ওপরে জোর দেওয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইউক্রেনকে শক্তিশালী সহায়তা না দেওয়া হয়, তাহলে আগামীকাল দরজায় যুদ্ধ কড়া নাড়বে।












Click it and Unblock the Notifications