Russia-Ukraine War: ফের একের পর এক বিস্ফোরণ ইউক্রেনে, ১০০ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

Russia-Ukraine War: ফের একের পর এক বিস্ফোরণ ইউক্রেনে, ১০০ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

হঠাৎ করে শান্তি ফেরানোর বার্তা দিয়ে ফের ইউক্রেনের উপর হামলার তীব্রতা বাড়াল রাশিয়া। বছর শেষেও ইউক্রেনে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সূত্রের খবর ইউক্রেনকে টার্গেট করে ১০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

Russia-Ukraine War: ফের একের পর এক বিস্ফোরণ ইউক্রেনে, ১০০ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

ইতিমধ্যেই যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে দেখা গিয়েছে প্রায় ১০০টির বেশি ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে টার্গেট করে ছুড়েছে পাশিয়া। আকাশ দিয়ে যেন বৃষ্টির মত পড়ছে ক্ষেপণাস্ত্র। কিয়েভ ছাড়াও ইউক্রেনের একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের পরেই অন্ধকারে ডুবে গিয়েছে ওডেসা এবং জেনিপ্রোটেপ্রোভক্স শহর। এদিকে কয়েকদিন আগেই যুদ্ধ থামানোর কথা বলছিলেন পুতিন। তার জন্য ইউক্রেনও শান্তি প্রক্রিয়া কীভাবে করা যায় তার পরিকল্পনা করতে শুরু করেছিল। তার মধ্যেই পের রুশ ক্ষেপণাস্ত্র হানায় নতুন করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল।

রুশক্ষেপণাস্ত্র হানায় ইউক্রেনের একাধিক সাধারণ মানুষ মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও সাধারণ মানুষকে টার্গেট করে কোনওরকম ক্ষেপণাস্ত্র হানা করা হয়নি বলে দাবি করেছে রাশিয়া। এদিকে আমেরিকার সঙ্গে ইউক্রেনের ঘনিষ্ঠতা আরও বেড়েছে। কয়েকদিন আগেই মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন। আমেরিকার সঙ্গে ইউক্রেনের ঘনিষ্ঠতা কিছুতেই মেনে নিতে চাইছে না রাশিয়া। কিন্তু তার পরেও শান্তিস্থারনের কথা বলেছিলেন পুতিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+