কিয়েভে টেলিভিশন টাওয়ারে হামলা রাশিয়ার সেনার, নিহত কমপক্ষে ৫, আহত একাধিক

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনা। এদিন রাজধানী শহরের মুখ্য টেলিভিশন টাওয়ারে হামলা চালিয়ে পরিস্থিতি আরও জটিল করে দিয়েছে রাশিয়া। এই ঘটনায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। মূলত ব্রডকাস্ট পরিষেবায় বিঘ্ন ঘটাতে এই হামলা চালানো হয়েছে বলে ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে।

কিয়েভে টেলিভিশন টাওয়ারে হামলা রাশিয়ার সেনার, নিহত কমপক্ষে ৫

ইউক্রেন সরকার জানিয়েছে, রাশিয়ার এই হামলার ফলে ব্রডকাস্ট পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়েছে। বিস্ফোরণের ঘটনায় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এবং তারপরই ইউক্রেনের টেলিভিশন চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয়।

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার কথা নিজেই টুইটারে জানিয়েছেন। অন্য দেশগুলি যারা চুপ করে বসে রয়েছে তাদের নিস্তব্ধতা ভাঙতে আহ্বান জানান ইউক্রেনের রাষ্ট্রপতি।

রাশিয়ার সেনা কিয়েভের উত্তর সীমানায় সেনা নিয়ে মজুত রয়েছে। খারকিভ এবং চেরনিহিভে প্রচুর রাশিয়ার সেনা জনজীবন বিপর্যস্ত করেছে। গত দুদিন ধরেই গোলাগুলি চালাচ্ছে রাশিয়ার সেনারা।

এদিন খারকিভে রাশিয়ার সেনার আক্রমণের প্রথম একজন ভারতীয় মৃত্যু হয়েছে। তিনি পড়াশোনা করতে ইউক্রেনে গিয়েছিলেন। দক্ষিণ ভারতের কর্ণাটকের বাসিন্দা এই পড়ুয়ার বয়স মাত্র ২১ বছর।

এদিকে আগামী তিন দিনের মধ্যে ২৬টি বিশেষ বিমানে যত ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন তাদের নিয়ে আসা হবে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং স্লোভাক প্রজাতন্ত্র দিয়ে ভারতীয়দের নিয়ে আসা হবে। মোট ২০ হাজারের বেশি ভারতীয় ইউক্রেনে ছিলেন। ১২ হাজার জনকে ইতিমধ্যে আনা হয়েছে। বাকি রয়েছেন এখনও ৮ হাজার ভারতীয়। তাদেরই আগামী কয়েকদিনের মধ্যে নিয়ে আসা হবে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+