Russia-Ukraine War: রাশিয়ার যুদ্ধ জাহাজে পারমানবিক অস্ত্র! কোল্ড ওয়ারের পর প্রথমবার, রিপোর্ট গোয়েন্দাদের
রাশিয়ার নর্দার্ন ফ্লিটের যুদ্ধজাহাজগুলিতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। এমনটাই বলছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার বিরোধী শক্তির গোয়েন্দারা। তারা আরও জানিয়েছে, সোভিয়েত যুগে এই কাণ্ড করা হত। তবে কোল্ড ওয়ার শেষ হওয়ার পর থাকা তা আর করা হয়নি।

পারমানবিক অস্ত্রে বলিয়ান রাশিয়া
বিরোধী শক্তির অভিযোগ গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানো শুরু করার পর থেকে রাশিয়া পারমানবিক অস্ত্রের ভয় দেখাচ্ছে। গোয়েন্দারা বলছেন, রাশিয়ার উত্তর নৌবহরের সাবমেরিনের পাশাপাশি সমুদ্রে থাকা জাহাজগুলিকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করে তোলা হচ্ছে। তারা বলছে বিষয়টি এই মুহূর্তে কৌশলগত হলেও, অপারেশনাল পরিস্থিতিতে তা ন্যাটোভুক্ত দেশগুলির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে

পারমাণবিক অস্ত্র নিয়ে পুতিন
গত ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, মস্কো পারমানবিক অস্ত্রের দায়িত্ব সম্পর্কে সচেতন। তবে প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভর মতো অনেকেই ন্যাটোর বিরুদ্ধে পারমানবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছে বলে জানা গিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, কোনওভাবে যুদ্ধের প্রাবল্য বাড়লে এই পারমানবিক অস্ত্র সাময়িকভাবে রাশিয়ার আঞ্চলিক প্রতিরক্ষায় অগ্রাধিকার পাবে।

গোয়েন্দা রিপোর্ট
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী নরওয়ের ইন্টেলিজেন্স সার্ভিস এক প্রতিবেদনে বলেছে ইউক্রেনের ড্রোনগুলি রাশিয়ার বোমারু বিমানগুলিকে লক্ষ্যবস্তু করার পর থেকে সেগুলিকে তারা সারাতোভের এঙ্গেলস এয়ারফোর্স বেস থেকে সরিয়ে নিয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ের স্যাটেলাইট ছবি বলে দাবি করে রিপোর্টে বলা হয়েছে বোমারু বিমানগুলিকে মুরমানস্কের দক্ষিণে ওলেনেগর্স্ক বিমান ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।

পারমানবিক অস্ত্র নিয়ে সতর্ক রাশিয়া ও আমেরিকা
তবে ববে রাখা ভাল রাশিয়া কিংবা আমেরিকা পারমানবিক অস্ত্রের আধুনিকীকরণের উদ্যোগের পরিকল্পনা করেছে। তবে এব্যাপারে যে তারা নির্ধারিত শক্তির ওপরে যাবে না, সেব্যাপারে তারা অঙ্গীকার বদ্ধ। সেই চুক্তির মেয়াদ ২০২৬-এর ফেব্রুয়ারি পর্যবন্ত। তবে এর পরে দুপক্ষের মধ্যে পারস্পরিক অবিশ্বাস ফিরে আসার সম্ভাবনাই বেশি। ভবিষ্যতে উভয় দেশই পারমাণবিক অস্ত্রাগার প্রসারিত করতে পারে বলেও মনে করছেন যুদ্ধ বিশ্লেষকরা। এর ফলে দ্বিপাক্ষিক কৌশলগত অস্ত্রের সীমাবদ্ধতা ব্যবস্থার মেয়াদ বাড়ানো বাধাপ্রাপ্ত হবে। তা হলে সমগ্র পরিস্থিতিই খারাপ অবস্থার মধ্যে চলে যাবে।












Click it and Unblock the Notifications