'যাদুদণ্ডে উড়ে অন্তরীক্ষে যাক', ইঞ্জিন রপ্তানি বন্ধ করে আমেরিকাকে তীব্র কটাক্ষ রুশ মহাকাশ প্রধানের
'যাদুদণ্ডে উড়ে অন্তরীক্ষে যাক', ইঞ্জিন রপ্তানি বন্ধ করে আমেরিকাকে তীব্র কটাক্ষ রুশ মহাকাশ প্রধানের
আশি নব্বই-এর দশকের ঠান্ডা লড়াই পুনরায় দেখতে চলেছে বিশ্ব। এমনটাই তীব্র জল্পনা চলছে দুনিয়া জুড়ে। আর ঠিক তখনই এই সম্ভাবনাকে আরও বেশি উস্কে দিয়ে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে রাশিয়া। বিবৃতি, পাল্টা বিবৃতি চলছে জোর কদমে। আর বৃহস্পতিবার আবার এক সিদ্ধান্ত নেওয়া হল রাশিয়ার পক্ষ থেকে। তাতেই ফের ঘুম উড়েছে পৃথিবীর তাবড় মহাকাশ গবেষকদের। কিন্তু এমন কী বললেন রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার প্রধান?

রোগজিনের ঘোষণা
বৃহস্পতিবার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমসের প্রধান দিমিত্রি রোগজিন বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রতিশোধ নিতে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি রাষ্ট্রীয় রাশিয়ান টেলিভিশনে এক অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছেন, "যেভাবে রাশিয়ার সঙ্গে আচরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপর এমন পরিস্থিতিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের বিশ্বের সেরা রকেট ইঞ্জিন সরবরাহ করতে পারি না। তাদের অন্য কিছুতে উড়তে দিন" আর সেখানেই আমেরিকার মহাকাশ পারি দেওয়ার আগামী কর্মসূচিতে তিনি যাদুদণ্ড বা 'ম্যাজিকাল ব্রুম' এর কথা উল্লেখ করে নাসাকে তীব্র কটাক্ষ করেন।

রপ্তানির পরিসংখ্যান
এতদিন পর্যন্ত যৌথ ভাবে মহাকাশ বিজ্ঞানে গবেষণা এবং অগ্রগতির জন্য অনেকখানি পথ একসাথে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। আর এরই পরিপ্রেক্ষিতে এইদিন পরিসংখ্যান বিশ্লেষণ করতে গিয়ে রোগজিন জানান, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পর ঠাণ্ডা লড়াই শেষে যখন দুই দেশ একসঙ্গে রাশিয়া ১৯৯০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে মহাকাশে পারি দেওয়ার জন্য মোট ১১২টি আরডি-১৮০ ইঞ্জিন সরবরাহ করেছে, যার মধ্যে ৯৮টি অ্যাটলাস লঞ্চ যানবাহনকে শক্তি দিতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ লঞ্চ প্যাড থেকে যে কোনও মহাকাশ যানকে অন্তরীক্ষে পাঠাতে অব্যর্থ ভাবে কাজ করে থাকে এই ইঞ্জিনগুলি। আর এখানেই অনিশ্চয়তা দেখছেন বিজ্ঞানীরা। তাঁদের ধারনা হঠাত যদি এই সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া তাহলে জতদিন না পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র নিজে এগুলি বানাতে পাড়ছে ততদিন থমকে থাকবে মহাকাশ গবেষণা।

রপ্তানি বন্ধ করবে রসকমস
রসকমস এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহ করা রকেট ইঞ্জিনগুলির পরিষেবা দেওয়াও বন্ধ করে দেবে বলে জানিয়েছেন সংস্থার প্রধান। পাশাপাশি রোগজিন আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও ২৪টি ইঞ্জিন রয়েছে যা এখন রাশিয়ান প্রযুক্তিগত সহায়তা ছাড়াই অবশিষ্ট থাকবে৷ রাশিয়া এর আগে বলেছে যে তারা ইউক্রেনের উপর আমেরিকার নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ফ্রেঞ্চ গায়ানার কৌরো মহাকাশবন্দর থেকে মহাকাশ উৎক্ষেপণের বিষয়ে ইউরোপের সঙ্গে সহযোগিতার কাজ স্থগিত করছে।

কোথায় দাঁড়িয়ে মহাকাশ গবেষণা?
মস্কো ব্রিটিশ স্যাটেলাইট কোম্পানি ওয়ানওয়েবের কাছে গ্যারান্টি দাবি করেছে যে তাদের স্যাটেলাইটগুলি আর সে দেশের সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। 'ওয়ান ওয়েব' কর্মসূচি, যেখানে মহাকাশ গবেষণার জন্য ব্রিটিশ সরকারের একটি অংশ রয়েছে, বৃহস্পতিবার এটি কাজাখস্তানে রাশিয়ার বাইকোনুর কসমোড্রোম থেকে সমস্ত কৃত্তিম উপগ্রহ লঞ্চ করার ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছে রাশিয়া। রোগোজিন জানিয়েছেন, রাশিয়া এখন নিজের দেশের জন্য রোসকসমস এবং প্রতিরক্ষা মন্ত্রকের চাহিদার সাথে সঙ্গতি রেখে দ্বৈত-উদ্দেশ্য মহাকাশযান তৈরিতে মনোযোগ দেবে।












Click it and Unblock the Notifications