Russia-Ukraine War Live: ইউক্রেনকে ৩৭৬ কোটি ডলারের সামরিক সাহায্য ব্রিটেনের
Russia-Ukraine War Live: একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসছে ইউক্রেন থেকে
ইউক্রেনের উপর অবশেষে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। আচমকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের উপর সামরিক অভিযানের কথা ঘোষণা করেন। তারপরে ইউক্রেন থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করে। বেশ কিছু মানুষ হতাহত হন। এদিকে ইউক্রেন রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন জানিয়েছে অবিলম্বে যেন রাশিয়া যুদ্ধ বন্ধ করে তার ব্যবস্থা নিতে হবে। তবে এখনও তা নিয়ে কেউ সিদ্ধান্ত নিতে পারেনি। তবে রাশিয়ার ওপর একাধিক দেশ খড়্গহস্ত হয়েছে।

এখন রাশিয়ার লক্ষ্য হচ্ছে দক্ষিণ ইউক্রেনের পাশাপাশি পূর্ব ডনবাস অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার, একজন সিনিয়র রুশ কমান্ডার এমনটাই বলেছেন। মেজর জেনারেল রুস্তম মিনেকায়েভ বলেছেন, এখন মূল কাজ হল ক্রিমিয়াতে রাশিয়া একটি সেতু তৈরি করবে। তিনি আরও বলেন যে এটি মস্কোকে মলদোভার ট্রান্সনিস্ট্রিয়ার রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে প্রবেশাধিকার দেবে। আসলে ট্রান্সনিস্ট্রিয়া একটি ছোট অঞ্চল যা ইউক্রেনের সীমান্তবর্তী। এর মাধ্যমেই ইউক্রেনের মধ্যে আরও কব্জা করতে চাইছে পুতিনের রাশিয়া।
READ MORE












Click it and Unblock the Notifications