শব্দের চেয়েও ১০ গুণ দ্রুত আঘাত হানতে সক্ষম মিসাইল ছুঁড়ল রাশিয়া! কারণ চমকে ওঠার মতো
আরও ভয়ঙ্কর হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ! ইউক্রেনের উপর হামলার গতি বাড়িয়েছে রাশিয়ান এয়ারফোর্স। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর এক তথ্য। এই প্রথম ইউক্রেনের উপর হাইপারসনিক মিসাইল ছুঁড়ল পুতিনের দেশ।
আরও ভয়ঙ্কর হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ! ইউক্রেনের উপর হামলার গতি বাড়িয়েছে রাশিয়ান এয়ারফোর্স। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর এক তথ্য। এই প্রথম ইউক্রেনের উপর হাইপারসনিক মিসাইল ছুঁড়ল পুতিনের দেশ।
শব্দের চেয়েও দ্রুতগামী এই ক্ষেপণাস্ত্র বিশ্বের অন্যতম বিধ্বংসী অস্ত্রগুলির একটি। ইউজরায়েলের অস্ত্রভান্ডারকে ধ্বংস করতে সেই মিসাইলকেই এবার ব্যবহার করল রাশিয়ান ফোর্স।

টির নীচে লুকিয়ে রাখা অস্ত্র ভান্ডার ধ্বংস
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে মাটির নীচে লুকিয়ে রাখা অস্ত্র ভান্ডার ধ্বংস করতেই এই মিসাইলের ব্যবহার করা হয়েছে। রাশিয়ান এই মিসাইলের নাম কিঞ্ঝল ক্ষেপণাস্ত্র। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আজ ২৪ দিন। আর ২৪ দিনের মাথাতে ভয়ঙ্কর এই মিসাইল ছুঁড়ল রাশিয়ান এয়ারফোর্স। এই মিসাইলের ব্যবহার ঘিরে বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, শুরু হয়েছে তর্ক-বিতর্কও।

মজুত ছিল একাধিক মিসাইল সহ যুদ্ধের আরও সমরাস্ত্র
অন্যদিকে ভয়ঙ্কর এই যুদ্ধের ২৪ দিন কেটে গেলেও রাশিয়ার তরফে কখনও স্বীকার করা হয়নি কি অস্ত্রের ব্যবহার করা হচ্ছে। তবে রাশিয়ান সংবাদমাধ্যম জানাচ্ছে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে এই প্রথমবার কিঞ্ঝল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রকের তরফে বলা হচ্ছে যে, কিঞ্ঝল মিসাইল সিস্টেম ব্যবহার করে শব্দের চেয়েও দ্রুতগামী মিসাইল ব্যবহার করা হয়েছে। আর তাতে ডেলিয়াটিন গ্রামে মাটির নীচে থাকা অস্ত্র ভান্ডারে আঘাত এনেছে। আর সেখানে মজুত ছিল একাধিক মিসাইল সহ যুদ্ধের আরও যুদ্ধাস্ত্র ।

কিভ দখল করতে পারেনি রাশিয়া
২৪ দিন কেটে গেলেও এখনও ইউক্রেনের রাজধানী কিভ দখল করতে পারেনি রাশিয়ান ফোর্স। যদিও চারপাশের একাধিক শহরের দখল নিয়েছে রাশিয়া। কিন্তু রাজধানী তাঁদের টার্গেট! সেটাই বুঝিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আর সেখানে দাঁড়িয়ে রাজধানী দখলে না আসায় হামলার গতি বাড়িয়েছে রুশ সেনা। বিভিন্ন জায়গাকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে। লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বারুদের গন্ধ আর কান্নার আওয়াজ যেন ইউক্রেনের মানুষের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

ভয়ঙ্কর ভ্যাকুম অস্ত্রের প্রয়োগের জল্পনা
গত কয়েকদিন আগেই ইউক্রেনের মাটিতে ভয়ঙ্কর ভ্যাকুম অস্ত্রের প্রয়োগের জল্পনা তৈরি হয়। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন এহেন 'কিঞ্ঝল মিসাইল সিস্টেমে'র প্রশংসা করেছিলেন। বলেছিলেন, যুদ্ধে এই অস্ত্রের ব্যবহার অনেকটাই শত্রুকে দুর্বল করে দেবে। শব্দের চেয়েও ১০ গুন বেশি গতিতে ছুটতে পারে এই মিসাইল। ২০১৮ সালে এই মিসাইল রাশিয়ান সেনার হাতে তুলে দিয়েছিলেন। এবার সেই মিসাইলকে প্রথমবারের জন্যে ব্যবহার করল মস্কো।












Click it and Unblock the Notifications