ইউক্রেন থেকে ভারতে ফেরা পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিল 'এমইউএইচএস'

ইউক্রেন থেকে ভারতে ফেরা পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিল 'এমইউএইচএস'

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ইতিমধ্যেই দেশে ফিরেছেন বহু ডাক্তারি পড়ুয়া। তাঁদের সকলকে ফিরিয়ে আনতে 'অপারেশন গঙ্গা' নির্মাণ করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু মৃত্যুর মুখ থেকে দেশে ফেরার পরেও তাঁদের অন্য এক আতঙ্ক গ্রাস করছে। আর তা হল ভবিষ্যত নির্মাণে অনিশ্চয়তার আতঙ্ক। কারণ পড়াশোনার মাঝপথেই সবকিছু ছেড়ে যুদ্ধের দেশ থেকে ফিরেছেন তাঁরা। ফলে সকলের মনে একটাই প্রশ্ন, এবার তাঁরা সেই অসম্পূর্ণ ডিগ্রি নেবেন কোথাথেকে। কিন্তু এরই মাঝে কিছুটা হলেও আশার আলো দেখাল মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। ইউক্রেন ফেরত পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থার পথ দেখাল এই শিক্ষা সংস্থা।

পড়ুয়াদের জন্য বিকল্প

পড়ুয়াদের জন্য বিকল্প

গোটা ইউক্রেন জুড়ে এখনো আটকে রয়েছে বহু পড়ুয়া। এই পরিস্থিতিতে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই দেশে ফিরেও এসেছেন অনেক পড়ুয়া। কিন্তু তাদের ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি। কী হবে তাদের ভবিষ্যৎ? এই নিয়ে চিন্তা রয়েছে। এই পরিস্থিতিতে নাসিকের মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের ভাইস-চ্যান্সেলর ডাঃ মাধুরী কানেতকার বলেছেন, যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা মেডিকেল পড়ুয়াদের সরাসরি ভারতীয় মেডিকেল কলেজে ভর্তির প্রস্তাব দেওয়া যাবে না। কিন্তু তাদের আটকে যাওয়া শিক্ষা যাতে বন্ধ না হয় তার জন্য বিকল্প ব্যবস্থা করতে পারে কর্তৃপক্ষ।

 ডাঃ কানেতকারের মন্তব্য

ডাঃ কানেতকারের মন্তব্য

ডাঃ মাধুরী কানেতকার বলেছেন, "আমাদের কলেজে এই মুহূর্তে ফিরে আসা পড়ুয়াদের ভর্তি করা সম্ভব নয়। এই কলেজে অনেকেই মেধার মাধ্যমে ভর্তি হয়েছেন। কোনও কারনেই মেধার মান এখানে কমানো সম্ভব নয়। ইউক্রেন থেকে ফিরে আসা শিক্ষার্থীরা এমন বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছে যেগুলোর শিক্ষাদান ও পাঠ্যক্রমের আলাদা ব্যবস্থা রয়েছে। কিন্তু তাদের পড়াশুনা যাতে নষ্ট না হয়, তাই যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলি না খুলছে ততদিন যাতে পড়ুয়ারা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। সেইখানে ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়ারা নিজেদের প্রশিক্ষণ চালিয়ে যাবেন।"

বিষয় যখন পড়াশোনার মাধ্যম

বিষয় যখন পড়াশোনার মাধ্যম

অন্যান্য অনেক বিষয়ের পড়াশোনা অনলাইনে করা সম্ভব, কিন্তু চিকিৎসা সংক্রান্ত পড়াশোনা অনলাইনে সম্ভব নয়। রোগী ও হাসপাতাল ছাড়া চিকিৎসা সংক্রান্ত পড়াশোনা করা সম্ভব নয়।চিকিৎসা শিক্ষায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আরও ধারণা তৈরি হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সংক্রান্ত পড়াশোনার কোর্স অফার করে। সেখানে কি কি সমস্যা রয়েছে সেই বিষয়ে লক্ষ রাখা হচ্ছে।

 এমইউএইচএসে তালিকাবদ্ধ

এমইউএইচএসে তালিকাবদ্ধ

প্রসঙ্গত, ১০০ জনেরও বেশি ফিরে আসা শিক্ষার্থী ইতিমধ্যেই মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ওয়েবসাইটে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে। মূলত, এই সকল ডাক্তারি পড়ুয়াদের নিবন্ধ করতে একটি ফর্ম ছেড়েছিল মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। আর সেখানেই ইতিমধ্যে এত সংখ্যক পড়ুয়া নিজেদের নাম তালিকাভুক্ত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+