Ukraine-Russia War: ইউক্রেনে রুশ সেনার হামলায় মৃত্যু এক ভারতীয়ের, নিশ্চিত করল বিদেশমন্ত্রক

Ukraine-Russia War:ইউক্রেনে রুশ সেনার হামলায় মৃত্যু এক ভারতীয়ের, নিশ্চিত করল বিদেশমন্ত্রক

ইউক্রেনে রুশ সেনার হানায় প্রথম ভারতীয়ের মৃত্যু। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে রুশ সেনার বোমা বর্ষণে। ইউক্রেনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে সেখবর। যা আশঙ্কা করা গিয়েছিল সেটাই ঘটল শেষ পর্যন্ত। খারকিভে রুশ সেনার হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় পড়ুয়ার। ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে কথা বলা হয়েছে যাতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা যায়।

প্রথম ভারতীয়ের মৃত্যু

প্রথম ভারতীয়ের মৃত্যু

আশঙ্কাই সত্যি হল। ইউক্রেনের খারকিভে রুশ সেনার হামলায় মৃত্যু হল ভারতীয় পড়ুয়ার। সকাল থেকেই খারকিভে বোমা বর্ষণ শুরু করেছিল রুশ সেনা। তার মধ্যে পড়ে যান ভারতীয় ছাত্র। বিেদশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটে জানিয়েছেন, মঙ্গলবার সকাবে খারকিভে রুশ সেনার বোমা বর্ষণের মধ্যে পড়ে গিয়েছিলেন সেই ভারতীয় ছাত্র। তাঁর পরিবারের সঙ্গে যোগযোগ করা হচ্ছে। এই ঘটনায় গভীর ভাবে মর্মাহত সরকার। টুইটে লিখেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

ভারতীয়দের িকয়েভ ছাড়ার নির্দেশ

ভারতীয়দের িকয়েভ ছাড়ার নির্দেশ

আজ সকালেই ভারতীয়দের ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্র। কিয়েভের যেখানে যে ভারতীয় শেল্টার নিয়েছেন সেখান থেকে দ্রুত যেন তাঁরা অন্যত্র চলে যান সেই নির্দেশিকা জারি করা হয়েছে। সূত্রের খবর কিয়েভ দখল করতে প্রায় ৪০০ রুশ সেনা বাড়ি দিয়েছে। অর্থাৎ এবার কিয়েভ দখলে মরিয়া হয়ে উঠেছেন পুতিন। যেভাবেই হোক রাশিয়া কিয়েভ দখল করে ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা করতে চাইছেন বলে খবর। খারকিভে লাগাতার মিসাইল হানা চালিয়ে যাচ্ছে রুশ সেনা।

ট্রেনে করে কিয়েভ ছাড়ছেন ভারতীয়রা

ট্রেনে করে কিয়েভ ছাড়ছেন ভারতীয়রা

বিদেশ মন্ত্রক নির্দেশিকা জারি করার পরেই কিয়েভ ছাড়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। কিয়েভ থেকে ট্রেনে ভারতীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। কারণ ইউক্রেনের আকাশ পথ অবরুদ্ধ। সড়ক পথে নিরাপদ নয়। সেখানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। সেকারণেই ট্রেনেই কিয়েভে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানা িগয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে বিদেশমন্ত্রক। যাতে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য নিরাপদ করিডর তৈরি করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে।

ইউক্রেন থেকে আসছে ৭টি বিমান

ইউক্রেন থেকে আসছে ৭টি বিমান

ইউক্রেন থেকে ইতিমধ্যেই ৭টি বিমানে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারে অপারেশন গঙ্গা শুরু করেছে মোদী সরকার। ইতিমধ্যেই ৭টি বিমানে ইউক্রেন থেকে ভারতীয়দের নিয় আসা হয়েছে। আজ সকালেই একটি বিমান দিল্লিতে অবতরণ করেছে। জানা গিয়েছে আরও সাতটি বিমান আগামিকালই ভারতীয়দের নিয়ে ইউক্রেন থেকে দিল্লিতে অবতরণ করবে। ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে কোভিড বিধিও লঘু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+