সমঝোতার রাস্তায় এসো, না হলেই... পুতিনকে বড় হুঁশিয়ারি ট্রাম্পের, মুখ থুবড়ে পড়বে রাশিয়ার অর্থনীতি

Russia-Ukraine war: এখনও বন্ধ হয়নি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ! এই বিষয়ে যদিও লাগাতার চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। যদিও আশার আলো দেখা যায়নি। এর মধ্যেই এবার রুশ প্রেসিডেন্ট পুতিনকে (Russian President Vladimir Putin) কড়া হুঁশিয়ারি ট্রাম্পের।

স্পষ্ট এক বার্তায় তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে নয় সমঝোতার রাস্তায় এসো, না হলে রাশিয়ার তেলের উপর অতিরিক্ত আরও শুল্ক বসানোর হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। যা মোটেই ভালো চোখে দেখছে না মস্কো। এমনকী ট্রাম্পের এহেন হুঁশিয়ারি পরিস্থিতিকে (Russia-Ukraine war) আরও জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।

Russia-Ukraine war

Russia-Ukraine war: পুতিনে অসন্তুষ্ট ট্রাম্প

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যুদ্ধ নিয়ে পুতিনের কর্মকাণ্ডে অসন্তুষ্ট তিনি। এই অবস্থায় ইউক্রেন যুদ্ধ নিয়ে যে আলোচনা চলছে তাতে মস্কো যদি সহযোগিতা না করে তাহলে রাশিয়ার তেলের (additional tariffs on Russian oil) ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। যে ভাবে জেলেনস্কির গ্রহণযোগ্যতা নিয়ে হঠাত করেই পুতিন প্রশ্ন তুলতে শুরু করে তা মোটেই ভালো চোখে নিইনি, এমনকি বিষয়টিতে যে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন তা ওই সাক্ষাৎকারে বলেন মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি যে ঠিক জায়গায় যাচ্ছে না তা তখনই বুঝেছিলাম বলেও মন্তব্য।

ওই সাক্ষাৎকারে চলতি সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হবে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। উত্তরটি তিনি জানিয়েছেন, পুতিন যদি সঠিক কাজ করেন তবেই তিনি কথা বলবেন।

একই সঙ্গে এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, যদি রাশিয়া রক্তপাত বন্ধ করতে কোন চুক্তির পথে না হাটে এবং ভুলটা যদি রাশিয়ার হয়, তাহলে সে দেশ থেকে রফতানি হওয়া তেলের ওপর 'সেকেন্ডারি ট্যারিফ' বসাবো। শুধু তেল নয়, রাশিয়া থেকে যা কিছু রফতানি হবে তার ওপর ভয়ঙ্কর ভাবে শুল্ক বসানো হবে বলেও হুঁশিয়ারি। ফলে ব্যাপক আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি যে রাশিয়াকে হতে হবে তা কার্যত স্পষ্ট।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেছেন যে তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ সে বিষয়ে অবগত আছেন পুতিন। এরপরেও কি সিদ্ধান্ত তিনি নেবেন তা তাঁর উপরেই ছাড়তে চান বলে বার্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+