Russia Ukraine War: কিভে লাগাতার বিস্ফোরণের শব্দ, রাজধানীর আরও কাছে রুশ সেনা

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলেই যাচ্ছে! ইতিমধ্যে একাধিক দেশ রাশিয়ার উপর লাগাতার নিষেধাজ্ঞা জারি করেছে। একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি রাশিয়ার তেল-গ্যাস আমদানির উপরেও নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। যা স

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলেই যাচ্ছে! ইতিমধ্যে একাধিক দেশ রাশিয়ার উপর লাগাতার নিষেধাজ্ঞা জারি করেছে। একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি রাশিয়ার তেল-গ্যাস আমদানির উপরেও নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। যা সে দেশের অর্থ ব্যবস্থায় বড় আঘাত।

রাজধানীর আরও কাছে রুশ সেনা

কিন্তু এখনও পর্যন্ত রুশ প্রেসিডেন্টকে তাঁর সিদ্ধান্ত থেকে টলানো যায়নি। নতুন করে ইউক্রেনের বিভিন্ন শহরে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান ফোর্স।

এই মুহূর্তে পাঁচটি বড় খবর-

১) জানা যাচ্ছে, ইউক্রেনের রাজধানী কিভের বিভিন্ন অংশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিভের খুবই কাছকাছি অংশে এই মুহূর্তে পৌঁছে গিয়েছে রাশিয়ান ফোর্স। সকাল থেকেই কীভের বিভিন্ন অংশে একের পর এক এই বিস্ফোরণ হচ্ছে বলে জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম। পাশাপাশি কিভ দখলে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউক্রেন সেনা। তবে সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে শেষ রক্ত দিয়ে তাঁরা কিভ রক্ষা করবে।

২) একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে কিভের বাইরে লাগাতার গুলি-শেলিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে। বিশেষ করে বুচ, ইরপিন, হস্টমেল সহ বিভিন্ন শহরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। এমনকি লাগাতার বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে খবর।

৩) ইউক্রেনের এক সাংসদ টুইটারে দাবি করেছেন, মেলিটোপালের মেয়রকে অপহরণ করা হয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে মেলিটোপাল শহরকে নিজেদের দখলে নিয়েছে রাশিয়ান ফোর্স। আর এরপরেই সেই শহরের মেয়রকে তাঁদের সাহায্য করার কথা বলে রুশ সেনা। কিন্তু তা না মানায় ইভান ফেডারাভকে অপহরণ করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়াকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, মেয়রকে দ্রুত ছাড়তে হবে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

৪) ইউক্রেনের রাজধানী কিভের যত কাছে আসছে রুশ সেনা তত ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি! যদিও প্রেসিডেনড় জেলেনস্কি জানিয়েছেন, মানবিক বন্ধন করে এখনও সাত হাজারেরও বেশি ইউক্রেনের মানুষকে বার করে দেওয়া হয়েছে। বিভিন্ন শহর থেকে বার করে দেওয়া হচ্ছে তাঁদের। অন্যদিকে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত আড়াই মিলিয়ন নাগরিক দেশ ছেড়েছেন বলে দাবি ইউনাইটেড নেশনের।

৫) রাশিয়ার উপর আরও চাপ বাড়ল। ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করল জার্মানির ডয়েশ ব্যাঙ্কের। রাশিয়ায় সব পরিষেবা বন্ধ করছে ডয়েশ ব্যাঙ্ক। ইউক্রেনের উপর হামলার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+