রাশিয়া ইউক্রেন আক্রমণ করতেই রেকর্ড দাম বৃদ্ধি অপরিশোধিত তেলের

রাশিয়া ইউক্রেন আক্রমণ করতেই রেকর্ড দাম বৃদ্ধি ক্রুড ওয়েলের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেই আকাশ ছোঁয়া হয়ে গেল ক্রুড অয়েলের দাম। বৃহস্পতিবার বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েল ফিউচার ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

রাশিয়া ইউক্রেন আক্রমণ করতেই রেকর্ড দাম বৃদ্ধি ক্রুড ওয়েলের

রেন্ট ক্রুড এশিয়ার প্রথম দিকের বাণিজ্যে ব্যারেল প্রতি ১০১.৩৪ ডলারে পৌঁছেছে, যা সেপ্টেম্বর ২০১৪ এর পর থেকে সর্বোচ্চ। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত ফিউচার প্রতি ব্যারেল ৪.২২ ডলার বা ৪.৬ শতাংশ লাফিয়ে ৯৬.৫১ ডলারে
পৌঁছে গিয়েছে। ২০১৪ সালের আগস্ট মাসের পর থেকে যা সর্বোচ্চ। গ্লোবাল এনার্জি সাপ্লাইও ক্ষতিগ্রস্ত হতে পারে এর ফলে। এটি হবার সম্ভাবনা দেখা দিয়েছে কারণ রাশিয়া ইউক্রেনে সৈন্য পাঠিয়েছে এবং এর ফলে উদ্বেগ ছড়িয়েছে যে ইউরোপে যুদ্ধ হতে পারে এবং বৈশ্বিক শক্তি সরবরাহ ব্যাহত হতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক টুইট বার্তায় বলেছেন, রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করেছে এবং অস্ত্র হামলার মাধ্যমে শহরগুলোকে লক্ষ্যবস্তু করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের অনুমোদন দেন যাতে ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ বন্ধের হয় তার জন্য। সেই জন্যই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।।

তেলের দামের উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ছে। রাশিয়া হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক রাষ্ট্র যা প্রধানত ইউরোপীয় শোধনাগারগুলিতে অপরিশোধিত তেল বিক্রি করে এবং ইউরোপে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম সরবরাহকারী রাষ্ট্র।ING-এর পণ্য গবেষণার প্রধান ওয়ারেন প্যাটারসন বলেছেন, 'রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা ব্রেন্টকে ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছে দিয়েছে'। তিনি যোগ করেছেন যে তেলের বাজার আরও কতটা খারাপ হতে পারে তা নির্ভর করছে পশ্চিমা দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে আরও কী পদক্ষেপ নেবে তার উপর। তিনি যোগ করেন, "এই ক্রমবর্ধমান অনিশ্চয়তা এমন একটি সময়ে তৈরি হয়েছে যখন তেলের বাজার ইতিমধ্যেই খারাপ হয়ে পড়েছে। তাই দাম হু হু করে বৃদ্ধির সম্ভাবনা থাকে," ।বৃহস্পতিবার সরকারি তথ্যের আগে, বিশ্লেষকরা ৪ লক্ষ-ব্যারেল অপরিশোধিত এবং জ্বালানী মজুদ হ্রাসের পূর্বাভাস দেন। প্রসঙ্গত পেট্রোল ইনভেন্টরি ৪২৭,০০০ ব্যারেল বেড়েছে এবং ডিস্টিলেটের মজুদ ৯৮৫,০০০ ব্যারেল কমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+