'হিটলারকে পরাজিত করেছি, পুতিনকেও করব', বিদেশের কাছে সাহায্য চেয়ে বলল ইউক্রেন
'হিটলারকে পরাজিত করেছি, পুতিনকেও করব', বিদেশের কাছে সাহায্য চেয়ে বলল ইউক্রেন
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রো কুলেবা রবিবার রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে অন্য দেশগুলির সমর্থন চেয়েছেন। ইন্টারন্যাশনাল লিজিওন অফ টেরিটোরিয়াল ডিফেন্সের অংশ হিসেবে ইউক্রেন রক্ষা করতে ইচ্ছুক বাইরের মানুষের কাছে সমর্থন চেয়েছেন দিমিত্রো।

দিমিত্রো সারা বিশ্বে ইউক্রেনপন্থী মানুষদের উদ্দেশ্যে লিখেছেন, ইউক্রেনের প্রতিরক্ষায় আন্তর্জাতিক সেনা হিসাবে ইউক্রেন এবং বিশ্ব ব্যবস্থাকে রক্ষা করতে ইচ্ছুক বিদেশীরা, আমি আপনাদের নিজের দেশে থাকা ইউক্রেনের দূতাবাসগুলির সঙ্গে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে সারা বিশ্বে ইউক্রেনের প্রতি যে সহানুভূতি তৈরি হয়েছে সেটিকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্নপ্রান্তের মানুষদের কাছে আবেদন জানিয়েছেন যাতে তাঁরা ইউক্রেনে এসে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধে সামিল হতে পারেন৷
এরপর হিটলারের প্রসঙ্গ টেনে দিমিত্রো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, একসঙ্গে আমরা হিটলারকে পরাজিত করেছি, আমরা পুতিনকেও পরাজিত করব৷ ইউক্রেনে রাশিয়াকে প্রতিরোধ করতে ইচ্ছুক বিদেশ থেকে আসা স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি বিদেশী আন্তর্জাতিক সৈন্যদল প্রতিষ্ঠা করার কথা বলেছে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। রয়টার্সের রবিবার এই বিষয়ে একটি প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে। জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, এটি হবে আমাদের দেশের প্রতি আপনার সমর্থনের এক শক্তিশালী পদক্ষেপ।
অন্যদিকে রবিবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে রাস্তায় লড়াই শুরু হয়েছে। রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণে গুরুত্বপূর্ণ বন্দরগুলিতে ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করে চলেছে৷ বিমানঘাঁটি এবং জ্বালানীকেন্দ্রগুলিতে পরপর আক্রমণ করেছে রাশিয়া। এবং তার পর রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য বেলারুশে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। অন্যদিকে জেলেনস্কি জানিয়েছেন যে রাশিয়া বেলারুশ থেকে ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।তাঁর দেশের প্রতি রাশিয়ার আগ্রাসন সাহায্য করছে এরকম জায়গায় আলোচনার বেছে নিয়েছে রাশিয়া যেখানে শান্তি আলোচনায় বসতে কোনওভাবেই সহমত নয় জেলেনস্কি৷ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন শান্তওলি আলোচনা হতে পারে ওয়ারশ, ইস্তাম্বুল এবং বাকুতে।












Click it and Unblock the Notifications