'জঙ্গি, মাদকাসক্ত', জেলেনস্কিদের তোপ দেগে সরকার ফেলে দিতে ইউক্রেনের সেনাকে উস্কানি পুতিনের

ইউক্রেনের বর্তমান সরকারকে ছুড়ে ফেলে দিতে সেদেশের সেনাকে বার্তা দিলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বর্তমান সরকার পরিচালকদের কার্যত সন্ত্রাসবাদী, মাদকাসক্ত এবং নিও নাৎসি বলে দেগে দিয়েছেন পুতিন।

সরকার ফেলে দিতে ইউক্রেনের সেনাকে উস্কানি পুতিনের

এক টেলিভিশন বার্তায় ইউক্রেনের সেনাকে বার্তা দিয়ে তিনি সেদেশের ক্ষমতা নিজের হাতে তুলে নিতে বলেছেন। রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে রাশিয়া সেনার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। শেষ রক্তবিন্দু দিয়ে জেলেনস্কি রাশিয়াকে প্রতিরোধ করবেন বলেও বার্তা দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় পুতিন কার্যত ইউক্রেনের সেনাকে উস্কানি দিয়ে ক্ষমতা দখল করতে বললেন বলেই মনে করা হচ্ছে।

যুদ্ধের দ্বিতীয় দিন একদিকে যেখানে রাশিয়ার সেনা ইউক্রেনের বিভিন্ন জায়গায় যুদ্ধের পদধ্বনি তুলে এগিয়ে চলেছে, তখন অন্যদিকে পুতিন ইউক্রেনের সঙ্গে কথা বলতে বেলারুশের রাজধানী মিনস্কে আধিকারিক পাঠাতে রাজি হন।

কারণ ইউক্রেন বারবারই এই যুদ্ধ থামানোর আবেদন জানিয়েছে। রাষ্ট্রপুঞ্জের থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন দেশের কাছে তারা রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ন্যাটো নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য নিরপেক্ষ জায়গাতে আলোচনাতেও ইউক্রেন রাজি বলে জানানোর পরে রাশিয়া পাল্টা আলোচনায় রাজি বলে জানায়। তবে রাশিয়ার শর্ত ছিল ইউক্রেনের সেনা বাহিনীকে অস্ত্র ফেলে দিতে হবে।

তার মধ্যেই এদিন পুতিন ইউক্রেনের সেনাকে উস্কানি দিয়েছে দেশের সরকার ফেলে দিতে বার্তা দিলেন। এই আশঙ্কা থেকেই এর আগে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি তাদের নির্বাচিত সরকারকে রাশিয়া ফেলে দেওয়ার ছক কষছে বলে আন্তর্জাতিক দুনিয়ার সামনে দরবার করেছিলেন। একইসঙ্গে রাশিয়াকে যাতে এই পদক্ষেপের জন্য কড়া শাস্তির মুখে পড়তে হয় সেজন্য তিনি বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে বৃহস্পতিবারই জো বাইডেন ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করে কড়া পদক্ষেপের কথা বলেন। আন্তর্জাতিক দুনিয়ায় ব্রাত্য হয়ে থাকবেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে বিরুদ্ধে তিনি ইচ্ছে করে যুদ্ধের পথে গিয়েছেন। ফলে এর ফল পুতিন এবং রাশিয়াকে ভোগ করতে হবে। রাশিয়াকে সবদিক থেকে কোণঠাসা করা হবে যাতে তাৎক্ষণিকভাবে এবং সুদুরপ্রসারী ফল ভুগতে হয় রাশিয়াকে। ঠিক এভাবেই রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী দেশগুলি কোণঠাসা করার চেষ্টা করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+