Russia-Ukraine Crisis: বেলারুশে রাশিয়ার সঙ্গে কোনও আলোচনা নয়, মস্কোর প্রস্তাব ফেরালেন জেলেনস্কি
বেলারুশে রাশিয়ার সঙ্গে কোনও আলোচনা নয়, মস্কোর প্রস্তাব ফেরালেন জেলেনস্কি
বিধ্বংসী যুদ্ধ শুরু করার ৭২ ঘন্টা পর এবার রাশিয়া বেলারুশে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে৷ রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা গোমেল শহরে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করতে প্রস্তুত। রাশিয়ার এই বক্তব্যের পরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মস্কোর এই শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

জেলেনস্কি জানিয়েছেন যে রাশিয়া বেলারুশ থেকে ইউক্রেনের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে।তাঁর দেশের প্রতি রাশিয়ার আগ্রাসন সাহায্য করছে এরকম জায়গায় আলোচনার বেছে নিয়েছে রাশিয়া যেখানে শান্তি আলোচনায় বসতে কোনওভাবেই সহমত নয় জেলেনস্কি৷ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন শান্তওলি আলোচনা হতে পারে ওয়ারশ, ইস্তাম্বুল এবং বাকুতে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, 'যে দেশে ক্ষেপণাস্ত্র ওড়ে না, সেখানে আমি আলোচনার জন্য প্রস্তুত।' এর আগে, রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া ইতিমধ্যেই গোমেলে আলোচনার জন্য প্রস্তুত। এখন মস্কো ইউক্রেনের পক্ষ থেকে উত্তর আশার জন্য অপেক্ষা করছে।
অন্যদিকে জেলেনস্কি রবিবার বলেন যে রুশ বাহিনীর হামলাগুলি 'নৃশংস'। রুশ বাহিনী অসামরিক বাড়িগুলিতেও বোমা মেরেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন গত রাত ছিল নির্মম। রাশিয়া অসামরিক সাধারণ নাগরিকের এলাকাগুলোয় আক্রমণ চালিয়েছে। রাশিয়ার দখলদার বাহিনী অ্যাম্বুলেন্স সহ সবকিছু আক্রমণ করছে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। তারপর থেকেই রাশিয়ান বাহিনী ইউক্রেন জুড়ে সামরিক ঘাঁটি এবং অন্যান্য স্থানে হামলা চালাচ্ছে। রাশিয়ার সৈন্যরাও রাজধানী কিয়েভে দখলের চেষ্টা করছে।
তবে ক্ষুদ্র সামর্থ্যে পাল্টা দেওয়ার ও মাতৃভূমি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে উইক্রেন৷ অনেকগুলি জায়গাতে রাশিয়ান সেনা শক্তিশালী ইউক্রেনীয় প্রতিরোধের মুখোমুখি হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক বলেছে যে রুশ বাহিনী লজিস্টিক চ্যালেঞ্জ ভুগছে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি করতে পারছে না। মার্কিন গোয়েন্দা আপডেটে আরও দাবি করা হয়েছে যে ইউক্রেন আক্রমণকারী রুশ বাহিনীর হতাহতর সংখ্যাও বাড়ছে৷ ইউক্রেনীয় বাহিনী দ্বারা বেশ কিছু রাশিয়ান সৈন্যকে বন্দী করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিজ্ঞা করেছেন যে তার দেশ কখনই ক্রেমলিনের কাছে নতি স্বীকার করবে না।












Click it and Unblock the Notifications