Russia-Ukraine Crisis:রুশ হামলার পর ৫০–এর বেশি দখলকারী নিকেশ, দাবি ইউক্রেনের

Russia-Ukraine Crisis:রুশ হামলার পর ৫০–এর বেশি দখলকারী নিকেশ, দাবি ইউক্রেনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনা ঘোষণা করার পর থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বৃহস্পতিবার ইউক্রেনের ওপর রাশিয়ার হামলায় কমপক্ষে ৮ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবির পর আরও দাবি করা হয় যে তারা প্রায় ৫০ জন রুশ দখলদারীকে হত্যা করেছে। প্রসঙ্গত পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের অস্ত্র ত্যাগ করে ঘরে ফিরে যাওয়ার বার্তা দিয়েছেন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করছেন যে তাঁর দেশ আক্রমণের মধ্য দিয়ে রাশিয়া আগামী দিনগুলোতে বড় যুদ্ধের ঘোষণআ করতে পারে।

৮ জন নিহত ও ৯ জন আহত

৮ জন নিহত ও ৯ জন আহত

এদিন ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক উদ্বেগ ও নিষেধাজ্ঞাগুলিকে একপাশে রেখে ইউক্রেনে একটি ‘‌বিশেষ সামরিক অভিযান'‌ ঘোষণা করেছিলেন এবং অন্যান্য দেশগুলিকে সতর্ক করে জানিয়েছিলেন যে তাদের হস্তক্ষেপের প্রচেষ্টা অন্য পরিণতি নিয়ে আসতে পারে। ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন যে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং ৯ জন আহত হয়েছেন বৃহস্পতিবার রাশিয়ার ছোঁড়া গোলাগুলিতে। এরপর আবারও ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা প্রায় ৫০ জন রুশ দখলদারীকে হত্যা করেছে।

 ধীরে ধীরে রুশ বাহিনী ঢুকছে ইউক্রেনে

ধীরে ধীরে রুশ বাহিনী ঢুকছে ইউক্রেনে

রিউটার্সের খবর অনুযায়ী, ইউক্রেন সীমান্তের দায়িত্বে থাকা সুরক্ষা বাহিনী জানিয়েছে যে রাশিয়ার সামরিক বাহিনী চেরনিহিভ ও সুমি অঞ্চল দিয়ে এবং পূর্বাঞ্চলে লুহানস্ক ও খারকিভ অঞ্চল দিয়ে দেশটির ভেতরে প্রবেশ করেছে। অন্যদিকে এএফপি জানিয়েছে, রাশিয়ান ট্যাঙ্ক এবং অন্যান্য সরঞ্জাম উত্তরাঞ্চলের বেশ কয়েকটি সীমান্তের পাশাপাশি দক্ষিণে ক্রিমলিন-অধিভুক্ত ক্রিমিয়া থেকে সীমান্ত অতিক্রম করেছে। এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে যে পাঁচটি রাশিয়ার বিমান ও একটি রাশিয়ার হেলিকপ্টার লুহানস্ক প্রদেশে গুলি করে নামানো হয়েছে। অপরদিকে, রাশিয়াও পাল্টা দাবি করে জানিয়েছে যে তারা ইউক্রেনের বিমান ঘাঁটি ও বায়ু প্রতিরক্ষা শিবির ধ্বংস করে ফেলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটির পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ঘাঁটিও ধ্বংস করেছে রুশ বাহিনী।'‌

বেলারুশের মধ্য দিয়ে ইউক্রেনে প্রবেশ রুশ বাহিনীর

বেলারুশের মধ্য দিয়ে ইউক্রেনে প্রবেশ রুশ বাহিনীর

অন্য এক সংবাদ সংস্থা অনুযায়ী, ইউক্রেনের সীমান্ত সুরক্ষা বাহিনী জানিয়েছে যে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের প্রতিবেশী দেশ বেলারুশের মধ্য দিয়ে এই দেশে হামলা চালাচ্ছে। তবে ইউক্রেনের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনী ‘শত্রুকে প্রতিহত করতে সব পদক্ষেপ নিচ্ছে।' এছাড়াও ইউক্রেন বলছে রুশ সেনাবাহিনীর যানবাহন উত্তরে বেলারুশ ও দক্ষিণে ক্রাইমিয়া ছাড়াও বেশ কয়েকটি অংশ দিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে। সীমান্ত সুরক্ষা বাহিনী জানিয়েছে যে তারাও পাল্টা গুলির জবাব দিচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, সামরিক মহড়ার জন্য বেলারুশে রাশিয়ান সৈন্য মোতায়েনের বিষয়টিকে ইউক্রেন আক্রমণের পূর্বসূচী হিসাবে দেখছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ বেলারুশের সীমান্ত থেকে প্রায় ৭৫ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে অবস্থিত।

দুই দেশের সামরিক শক্তি

দুই দেশের সামরিক শক্তি

প্রসঙ্গত, সামরিক শক্তিরবিচারে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয় স্থানে হলেও ইউক্রেন সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে, তার স্থান ২২। অন্যদিকে, দুটো দেশের সেনা সংখ্যা, যুদ্ধবিমান, রণতরী বা সামরিক সরঞ্জামের মধ্যেও বিস্তর পার্থক্য রয়েছে। বিশ্বে বিভিন্ন দেশের সামরিক শক্তি পর্যবেক্ষণকারী এক সংস্থার শেষ তথ্য অনুযায়ী, রাশিয়ার সেনা সংখ্যা ৮ লক্ষ ৫০ হাজার এবং ইউক্রেনের সেনা সংখ্যা অনেকটাই কম ২ লক্ষ।

 যুদ্ধ ঘোষণা রাশিয়ার

যুদ্ধ ঘোষণা রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের রক্ষায় একটি ‘‌বিশেষ সামরিক অভিযান'‌ ঘোষণা করেছেন। পুতিন এদিন ঘোষণা করেছেন, ‘‌আমি একটি সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি।'‌ রাশিয়ার প্রেসিডেন্ট রীতিমতো হুমকি দিয়ে অন্যান্য দেশকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন। এই ঘোষার পরই ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে। এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে বিশ্বের নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+