মস্কো-কিয়েভ সংঘাত বিশ্বের প্রথম 'হাইব্রিড যুদ্ধ', দাবি ইউক্রেনের

মস্কো-কিয়েভ সংঘাত বিশ্বের প্রথম 'হাইব্রিড যুদ্ধ', দাবি ইউক্রেনের

শুধু বাস্তবের মাটিতে নয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে সাইবার দুনিয়াতেও৷ এবং সেই যুদ্ধেও নিয়োজিত কয়েকলক্ষ তুখোড় সৈনকরা। তাই এই যুদ্ধকে বিশ্বের প্রথম 'হাইব্রিড যুদ্ধ'-এর তকমা দিচ্ছে ইউক্রেন৷ ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করা থেকেই কিয়েভের সরকারি গোপন নথি থেকে সাধারণের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হানা দেওয়া শুরু করেছে রাশিয়ান হ্যাকাররা। এরই পাল্টা দিতে ইউক্রেনেও তৈরি হয়েছে ইউক্রেন আইটি আর্মি৷ এদের নিয়েই বিশ্বের প্রথম হাইব্রিড ওয়ারে লড়াই জারি রেখেছে ইউক্রেন৷

মস্কো-কিয়েভ সংঘাত বিশ্বের প্রথম হাইব্রিড যুদ্ধ, দাবি ইউক্রেনের

ইউক্রেনের স্টেটস সার্ভিস অফ স্পেশাল কমিউকেশনের ডেপুটি চেয়ারম্যান ভিক্টর ঝোরা সংবাদমাধ্যমকে বলেছেন, একই সঙ্গে দুটি যুদ্ধ আমরা লড়ছি। একটি মাটিতে ও অন্যটি ভার্চুয়াল। আমি বিশ্বাস করি এই ২য় যুদ্ধটি 'হাইব্রিড ওয়ার'-এর অংশ।
ইতিহাসে এটিই প্রথম হাইব্রিড যুদ্ধ। এবং আমার বিশ্বাস যতদিন না মাটিতে বন্দুক বারুদের লড়াই শেষ হচ্ছে ততদিন কোনওভাবেই এই দ্বিতীয় সাইবার যুদ্ধটিও শেষ হবে না। তবে ঝোরা আরও জানান যে, 'তাঁদের (ইউক্রেনের) সাইবার প্রতিরক্ষা বিভাগ রাশিয়ার সাইবার হানা সফলভাবে আটকে দিচ্ছে।

ইউক্রেনের সাইবার মন্ত্রক সূত্রের খবর, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশে, 'ইউক্রেন আইটি আর্মি' গঠন করা হয়েছে৷ যারা শত্রুর সাইবার হানা আটকানোর সঙ্গে পাল্টা সাইবার হামলা করতেও সক্ষম। এবং রাশিয়ার একাধিক গুরুত্বপূর্ন সেক্টরগুলিকে নিজেদের সাইবার অ্যাটাকের লক্ষ্যবস্তু বানিয়েছে ইউক্রেনের সাইবার যোদ্ধারা। ইউক্রেনের সেনাবাহিনীকে মদত করার জন্য তেরি টেলিগ্রাম গ্রুপে ২ লক্ষ ৭০ হাজার সাইবার যোদ্ধা রেজিস্ট্রার রয়েছে৷ ইউক্রেন জানিয়েছে এছাড়াও রাশিয়ার সাইবার অ্যাটাক ফিরিয়ে দিতে প্রায় ৪ লক্ষ হ্যাকার প্রস্তুত৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+