মাতৃভূমি বাঁচাতে ৯৮ বছর বয়সেও যুদ্ধে যেতে রাজি Olha Tverdokhlibova! স্যালুট জানাচ্ছে বিশ্ব

শেষ রক্তবিন্দু দিয়ে ইউক্রেন বাঁচানোর ডাক দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট! কার্যত এরপরেই সাধারণ মানুষ হাতে তুলে নিয়েছেন বন্দুক। দেশ বাঁচানোর লড়াই চালাচ্ছেন ইউক্রেনের সর্বস্তরের মানুষ। যা কিনা অপ্রতিরদ্ধ। কার্যত সেই কারনে যুদ

শেষ রক্তবিন্দু দিয়ে ইউক্রেন বাঁচানোর ডাক দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট! কার্যত এরপরেই সাধারণ মানুষ হাতে তুলে নিয়েছেন বন্দুক। দেশ বাঁচানোর লড়াই চালাচ্ছেন ইউক্রেনের সর্বস্তরের মানুষ। যা কিনা অপ্রতিরদ্ধ। কার্যত সেই কারনে যুদ্ধের ২৪ দিন কেটে গেলেও এখনও রাজধানী কিভ দখল করতে পারেনি রাশিয়া।

স্যালুট জানাচ্ছে বিশ্ব

তবে এই অবস্থায় ইউক্রেনের উপর আঘাতের পরিমান বাড়িয়েছে রাশিয়া। প্রাণে বাঁচতে দলে দলে মানুষ ইউক্রেন ছাড়ছেন। আর এই আতঙ্কের মধ্যেও সাহস জোগাচ্ছে এই ছবি।

ইউক্রেনের বিদেশমন্ত্রক তাঁদের সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। যা গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। যেখানে ৯৮ বছর বয়সী এক মহিলা যুদ্ধে যাওয়ার আবেদন জানিয়েছেন। রাশিয়ার হাত থেকে তাঁর দেশকে বাঁচাতে লড়াইয়ের যাওয়ার ইচ্ছা প্রকাশ ওই মহিলার। ওই মহিলার নাম Olha Tverdokhlibova। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে Olha প্রথম থেকে সামিল ছিলেন। এমনকি লড়াইও করেছেন। এবার ফের একবার যুদ্ধের ময়দানে নামার ইচ্ছাপ্রকাশ ৯৮ এর এই বৃদ্ধার।

Olha Tverdokhlibova- এখন গোটা দেশের কাছে উদাহারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁর এই ইচ্ছার কথা ইউক্রেনের বিদেশমন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর থেকে লাইক-শেয়ারের ঝড় উঠছে। এমনকি তাঁর এই ইচ্ছাপ্রকাশ অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। Olha Tverdokhlibova-কে স্যালুট জানাচ্ছেন গোটা দেশের মানুষ। যদিও তাঁর এই ইচ্ছা বাস্তব হবে না। বয়সের কারণে তাঁকে এবার যুদ্ধে পাঠানো হচ্ছে না। তবে ইউক্রেনের বিদেশমন্ত্রকের দাবি, Olha Tverdokhlibova যুদ্ধে না গেলেও বিজয়ের স্বাদ অবশ্যই পাবেন।

উল্লেখ্য, গত ২৪ দিন ধরে যুদ্ধ চলছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। রাজধানী কিভ দখল করতে না পারলেও একাধিক শহর এখন ইউক্রেনের দখলে। শুধু তাই নয়, বিমানবন্দরগুলিও এখন রাশিয়ান এয়ারফোর্সের দখলে। যদিও ইতিমধ্যে কয়েক দফায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি। এই অবস্থায় শব্দের চেয়েও গতি সম্পন্ন মিসাইল ইউক্রেনে ছুঁড়েছে রাশিয়া। মূলত ইউক্রেনের অস্ত্র ভান্ডার ধ্বংস করতেই এই মিসাইল ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের অভিবাসন সংস্থা শুক্রবার অনুমান করেছে যে প্রায় ৬৫ লক্ষ মানুষ এখন ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন। ইতিমধ্যে ৩.২ মিলিয়ন মানুষ দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এটি আরও পরামর্শ দিয়েছে যে ইউক্রেন সিরিয়ার বিধ্বংসী যুদ্ধ থেকে বাস্তুচ্যুতির স্তরের দিকে এগোচ্ছে। ওই যুদ্ধ ১৩ মিলিয়ন মানুষকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+