রাশিয়ানাদের বিরুদ্ধে 'হেট স্পিচ' ছড়ানোর অভিযোগ, ইনস্টাগ্রামকে দেশজুড়ে ব্যান করল মস্কো

রাশিয়ানাদের বিরুদ্ধে 'হেট স্পিচ' ছড়ানোর অভিযোগ, ইনস্টাগ্রামকে দেশজুড়ে ব্যান করল মস্কো

ইনস্টাগ্রাম কর্তার টুইটেও জল গলল না৷ রাশিয়ায় ব্লক করা হল ইনস্টাগ্রাম। শনিবারই ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি রাশিয়ায় ইন্সটাগ্রাম ব্লক করার পরিকল্পনার নিন্দা করেছিলেন। টুইটারে তিনি লিখেছেন সোমবার, রাশিয়ায় ইনস্টাগ্রাম ব্লক করা হবে। এই সিদ্ধান্ত রাশিয়ার ৮০ মিলিয়নকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেবে এবং বাকি বিশ্ব থেকে রাশিয়ার ৮০ মানুষকে বিচ্ছিন্ন করবে৷ এই সিদ্ধান্ত ভুল৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ১৯ তম দিনে পদাপর্ণ করল। রাশিয়ার অভিযোগ ইনস্টাগ্রামকে ব্যবহার করে রাশিয়ানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন অনেকে৷ তাই দেশ থেকে ইনস্টাগ্রামকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে পুতিন সরকার।

রাশিয়ানাদের বিরুদ্ধে হেট স্পিচ ছড়ানোর অভিযোগ, ইনস্টাগ্রামকে দেশজুড়ে ব্যান করল মস্কো

সোমবার, রাশিয়ার মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর দ্বারা ব্যান হওয়া অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলির একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নাম রয়েছে ইনস্টাগ্রামের। সংস্থাটির মূল সংস্থা মেটা সম্প্রতি তাদের 'হেট স্পিচ' নীতিকে শিথিল করেছে। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ এক বিবৃতিতে স্পষ্ট করেছিলেন যে কোম্পানি যে কোনও দেশের সামরিক আক্রমণের প্রতিক্রিয়ায় আত্মরক্ষার অভিব্যক্তি হিসাবে মানুষের বক্তব্য ও অধিকার রক্ষায় বাধা দেয় না। তবে তিনি আরও যোগ করেন যে তারা কোনও 'রাসোফোবিয়া', বা রাশিয়ানদের প্রতি কোনও ধরণের সহিংসতা বা হয়রানি সহ্য করবে না।

রাশিয়া, বিশ্বের বৃহত্তম দেশ। রাশিয়ায় বড়নসংখ্যায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারী রয়েছে। ইনস্টাগ্রাম তরুণদের মধ্যে অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটি রাশিয়ান ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও একটি মূল প্ল্যাটফর্ম ছিল। প্রসঙ্গত রাশিয়ান এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে ১৩ দিনের লড়াই অব্যাহত রয়েছে। ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর রাশিয়ানদের দ্বারা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। এমনকি ইউক্রেনে অসামরিক লোকরাও বোমা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য করেছে।

রাশিয়ার পক্ষ থেকে ইনস্টাগ্রামকে ব্যান করা হলেও এর আগে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও অন্যান্য ব্যানের অংশ হিসেবে একাধিক প্লাটফর্ম ও অ্যাপ্লিকেশন রাশিয়ায় কাজ করা বন্ধ করেছে। 'ভিসা'র মতো সংথাও রাশিয়ার পেমেন্ট সিস্টেমকে সাময়িক ধাক্কা দিতে ব্যানের পথে হেঁটেছে৷ আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের তৈরি এই ব্যান রাশিয়াকে যথেট চাপে ফেলেছে৷ স্বাভাবিক ভাবেই রাশিয়ার পক্ষ থেকেও হুমকি এসেছে 'স্পেশ স্টেশন'গুলিতে দেওয়া প্রযুক্তিগত সহায়তা সরিয়ে নিয়ে সেগুলিকে পৃথিবীতে আছড়ে ফেলার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+