সুমি থেকে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেন সরকারের সাহায্য চাইলেন মোদী

সুমি থেকে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেন সরকারের সাহায্য চাইলেন মোদী

ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভলোদিমির জেলেনস্কিকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত খবর প্রধানমন্ত্রী মোদি সোমবার জেলেনস্কির সঙ্গে সংঘাত-কবলিত ইউক্রেনের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সরকারি সূত্রের মতে, এদিন মোদী-জেলেনস্কি প্রায় ৩৫ মিনিট ধরে কথা বলেন। মূলত ইউক্রেনের সুমিতে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য সে দেশের সরকারের সাহায্য চেয়েছেন মোদী।

সুমি থেকে ভারতীয়দের উদ্ধারে ইউক্রেন সরকারের সাহায্য চাইলেন মোদী

তবে শুধু ভারতীয়েদর উদ্ধারই নয় সঙ্গে একাধিক বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের কথা হয়েছে বলে জানা গিয়েছে৷ এই যুদ্ধকালীন অবস্থায়ও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা অব্যাহত থাকার বিষয়টির প্রশংসা করেছেন মোদী৷ প্রসঙ্গত গতকালই ইউক্রেনীয় প্রতিনিধিদলের সদস্য ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফা আলোচনা সোমবার অনুষ্ঠিত হবে৷

সরকারি সূত্রে জানা গিয়েছে ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার কাজে ইউক্রেনীয় সরকারের সাহায্যের জন্য প্রধানমন্ত্রী মোদী সে দেশের রাষ্ট্রপতি জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন। খারকিভ, কিয়েভের পর এবার সুমি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টায় করছে ভারত। এ বিষয়ে ইউক্রেম সরকারের সাহায্যও চেয়েছেন মোদী৷

প্রসঙ্গত, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রী। ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের (যার বেশিরভাগ ছাত্রছাত্রী) সরিয়ে নেওয়ার জন্য ভারত 'অপারেশ গঙ্গা' নামের উদ্ধার কাজ চালাচ্ছে। কয়েকদিন আগে রাশিয়া জানিয়েছিল ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য সেফ প্যাসেজ সহ সম রকমের সাহায্য করবে রুশ সেনাবাহিনী৷ এরআগে খারকিভে রুশ সেনাবাহিনী আক্রমণ করলে সেখানে কর্ণাটক থেকে যাওয়া এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছিল৷ এরপর থেকে ভারত 'অপারেশ গঙ্গা' আরও জোরদার করেছে। শনিবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, অপারেশন গঙ্গার অধীনে ৬৩টি ফ্লাইটে ইউক্রেন থেকে প্রায় ১৩৩০০ লোক ভারতে ফিরে এসেছে।

অন্যদিকে গত মাসে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে রাষ্ট্রসংঘে জোরালো ভাষায় নিন্দা জানিয়েছে অনেক দেশ। যদিও এখনও সরাসরি রাশিয়ার সমালোচনা ও বিরোধিতার রাস্তায় হাঁটেনি ভারত৷ গত মাসেই প্রধানমন্ত্রী মোদি এবং রাষ্ট্রপতি জেলেনস্কি একে অপরের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সোমবার আবারও প্রধানমন্ত্রীর ফোনের পরই জেলেনস্কি টুইট করেছেন। টুইটে ইউক্রেনের রাষ্ট্রপতি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ আগ্রাসন প্রতিহত করার বিষয়ে ইউক্রেনের লড়াই সম্পর্কে জানিয়েছি৷ তিনি যুদ্ধের মধ্যেও ভারতীয় নাগরিকদের সাহায্য করার জন্য এবং দু'দেশের (রাশিয়া-ইউক্রেন) সরসরি শান্তি আলোচনার বিষয়টির প্রশংসা করেছেন। ইউক্রেনের মানুষকে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+