Russia-Ukraine Crisis: খবর সম্প্রচারের সময় বিস্ফোরণে আলোকিত কিয়েভের আকাশ, অফ এয়ার সাংবাদিক, দেখুন ভিডিও

খবর সম্প্রচারের সময় বিস্ফোরণে আলোকিত কিয়েভের আকাশ, অফ এয়ার সাংবাদিক, দেখুন ভিডিও

ইউক্রেনের প্রধান শহরগুলিতে রাশিয়া হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে। রেহাই পায়নি রাজধানী কিয়েভও। বুধবার কিয়েভে ব্যাপক বিস্ফোরণে রাতের আকাশ রীতিমতো আলোকিত হয়ে উঠল। গত বৃহস্পতিবার থেকেই ইউক্রেনের ওপর আগ্রাসন হেনেছে রাশিয়া। এই ঘটনা ধরা পড়ে কিয়েভে এক সাংবাদিকের ভিডিও রেকর্ডিংয়ে, হঠাৎ করে বিস্ফোরণে আলোকিত হয়ে ওঠে আকাশ, যার পরেই ওই সাংবাদিক অফ এয়ার হয়ে যান।

রুশ বাহিনীর মুখে কিয়েভবাসী

রুশ বাহিনীর মুখে কিয়েভবাসী

প্রসঙ্গত, মঙ্গলবার রাজধানী শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে গোলাবর্ষণ করা হয়, যার জেরে কমপক্ষে পাঁচজন নিহত ও একাধিক আহত হয়েছেন। এই শহরের তিন লক্ষ মানুষ রাশিয়ার হামলার মুখে পড়েছে। যত দিন এগোচ্ছে ততই কিয়েভে বিস্ফোরণের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যাও বাড়ছে।

খেরসনের পতন

খেরসনের পতন

বৃহস্পতিবারই রুশ আগ্রাসের মুখে ইউক্রেনের অন্যতম প্রধান শহর এবং বন্দরনগরী খেরসনের পতন হয়েছে। ব্যাপক হামলার পর রাশিয়ার সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলীয় এই শহরটির দখল নেয় এবং এরপরই রুশ বাহিনীর পরবর্তী লক্ষ্য হল ওডেসার তৃতীয় বৃহত্তম শহর। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে ওডেসায় হামলা আসন্ন। খেরসন শহরের মেয়র ইগোর কলিখায়েভ জানিয়েছেন, দেশের অন্যতম প্রধান এই শহরটি দখলে নেওয়ার পর রুশ সেনরা সিটি কাউন্সিল ভবনে প্রবেশ করে এবং শহরে কারফিউ জারি করে।

কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ

এদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ভারী সংঘর্ষ চলছে এবং ইউক্রেনের প্রধান শহরগুলিতে বায়ু সাইরেনের শব্দ শোনা যাচ্ছে এবং নাগরিকদের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে কমপক্ষে চারটি বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে কিয়েভ শহরের কেন্দ্রে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এরপরে একটি মেট্রো স্টেশনের কাছে আরও দুটি বিস্ফোরণ হয়। এ সময় বিমান হামলার সতর্কতামূলক সাইরেনের শব্দও শোনা যায়।

রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের বিরুদ্ধে

রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের বিরুদ্ধে

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে প্রতিবেশী ইউক্রেনে সর্বাত্মক রুশ সামরিক অভিযানের কারণে লাখ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন। হামলা শুরুর পর সপ্তাহ গড়ালেও ইউক্রেন জুড়ে রাশিয়ার বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। তবে কিছু কিছু শহরে রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনীয় সামরিক বাহিনীর সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+