আমেরিকা বাদ, মহাকাশ গবেষণায় এবার চিনের সঙ্গে হাত মেলাতে চলেছে রাশিয়া

আমেরিকা বাদ, মহাকাশ গবেষণায় এবার চিনের সঙ্গে হাত মেলাতে চলেছে রাশিয়া

কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। তবে এক্ষেত্রে সর্বনাশ তেমন একটা কিছু হতে চলেছে কিনা তা এখনই বলা সম্ভব না হলেও পৌষ মাস যে হতে চলেছে তাও আবার চিনের, এই কথা প্রায় নিশ্চিত। মহাকাশ নিয়ে যে জল অনেক দূর গড়িয়েছে তা কিছুটা হলেও নিশ্চিত হয়েছে শনিবার। অন্যান্য একগুচ্ছ নিশেধাজ্ঞার পাশাপাশি মহাকাশ গবেষণার ক্ষেত্রে যে যে সহায়তা রাশিয়াকে করত মার্কিন যুক্তরাষ্ট্র তাতেও নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। আর তাতেই বেজায় খাপ্পা রাশিয়া। আর তাই এবার আমেরিকাকে ছাঁটাই করার পদক্ষেপ নিতে চলেছে পুতিন প্রশাসন।

রাশিয়া-চিন 'ভাই ভাই'!

রাশিয়া-চিন 'ভাই ভাই'!

হিন্দি-চিনি ভাই ভাই, একদা এই প্রবাদ বাক্য সম্পর্কে সকলেই কম বেশি ওয়াকিবহাল। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথা বলাই যায় যে পরিস্থিতি যেদিকে ইঙ্গিত করছে তাতে অদূর ভবিষ্যতে 'রাশিয়া-চিন ভাই ভাই' প্রবাদ তৈরি হলে খুব একটা ভুল বলা হবে না। বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান চালানোর যে পদক্ষেপ, তাতে একদমই সমর্থন জানাচ্ছে না কোনও শক্তিশালী দেশই। উল্টে জি-৭ থেকে ন্যাটোর অন্তর্গত সবকটি দেশই সরাসরি বিরোধীতা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই জেদ আর পদক্ষেপকে। কিন্তু এরই মাঝে একমাত্র চিন এই ঘটনার সমর্থন জানিয়েছে। এর কারণ হিসেবে উঠে আসছে দুই দেশের কমিউনিসম মতাদর্শের মিল থাকার বিষয়টি।

শুক্রে নেই আমেরিকা

শুক্রে নেই আমেরিকা

রাশিয়ার আগামী মহাকাশ কর্মসূচি হল শক্র গ্রহ অভিযান। আর সেখানে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে চলছিল প্রোজেক্টের কাজ। কিন্তু বৃহস্পতিবার রাশিয়ার ইউক্রেনে সেনা অভিযানের সঙ্গে সঙ্গেই এখন আদায় কাঁচকলায় বাইডেন-পুতিন সম্পর্ক। তাই এবার মার্কিন নিষেধাজ্ঞার পর মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার সঙ্গে শুক্রগ্রহ অন্বেষণের জন্য যৌথ মহাকাশ প্রকল্পের অংশ হতে পারে না। বরং এই অভিযান হয় মস্কো একা বা চিনের সঙ্গে সহযোগিতায় সমাপ্ত হবে। এই কথা বলেছেন রাশিয়ার মহাকাশ গবেষণা বিষয়ক প্রধান। "মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ অসম্ভব," রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমসের মহাপরিচালক দিমিত্রি রোগজিন ঠিক এই ভাষাতেই জানিয়েছেন তাঁর দেশের আগামী পরিকল্পনার কথা।

রাশিয়ার ভেটো প্রদান

রাশিয়ার ভেটো প্রদান

ইতিমধ্যেই জাতিসংঘের প্রধান আন্তোনিও গুত্যেরেস রাশিয়াকে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করার জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেক্ষেত্রে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য ইউরোপের দেশগুলি এই বিষয়ে হস্তক্ষেপ করতে না পারে তাই অছি পরিষদে নিজের ভেটো ক্ষমতা প্রদান করেছে রাশিয়া। আর যার ফলে পরিস্থিতি আরও খারাপের দিকে চলেছে বলেই মত বিশেসজ্ঞ মহলের।

 কী হবে মহাকাশে!

কী হবে মহাকাশে!

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলার পর যথারীতি সেই দেশের উপর বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। যার ফলে অনিশ্চিত হয়ে পড়েছে দুই দেশের সহায়তায় মহাকাশ গবেষণা। কিন্তু এখানেই চিন্তায় রয়েছেন বিজ্ঞানীরা। তার কারণ, গত বেশ কিছু বছর ধরে এই দুই দেশ আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এখনও পর্যন্ত মহাকাশচারীদের আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরিয়ে আনতে প্রধান ভরসা রাশিয়ার স্পেস স্যাটেল 'সয়ুজ'। এছাড়াও অনেক মহাকাশ চুক্তি রয়েছে দুই দেশের যা আপাতত অনিশ্চিত হয়ে পড়ল। আর এই ক্ষেত্রে আবার সেই আশি-নব্বই দশকের ঠাণ্ডা লড়াই-এর বাতাবরন ফিরে আসবে কী না তা নিয়েই বাড়ছে জল্পনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+