Russia-Ukraine Crisis: যে কোনও উপায়ে মঙ্গলবার ছাড়তে হবে কিয়েভ! প্রথম ভারতীয়ের মৃত্যুর পরে পরামর্শ দূতাবাসের
যুদ্ধের গোলায় তপ্ত ইউক্রেন (Ukraine)। রাশিয়ার (Russia) এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলেও, ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে রাশিয়ান সেনার কনভয়। যে কোনও সময়
যুদ্ধের গোলায় তপ্ত ইউক্রেন (Ukraine)। রাশিয়ার (Russia) এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলেও, ইউক্রেনের রাজধানী কিয়েভের বাইরে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে রাশিয়ান সেনার কনভয়। যে কোনও সময় পরিস্থিতি আরও ভয়াভয় হয়ে উঠতে পারে। পরিস্থিতির আঁচ করে ছাত্রছাত্রী সমেত সেখানে থাকা ভারতীয় নাগরিকদের (Indian National) মঙ্গলবারেই জরুরি (urgent) ভিত্তিতে কিয়েভ (Kyiv) ছাড়ার পরামর্শ দিয়েছে কিয়েভের ভারতীয় দূতাবাস। আর তা দেওয়া হয় প্রথম ভারতীয়ের মৃত্যুর পরেই।
|
যে কোনও উপায়ে কিয়েভ ছাড়ার পরামর্শ
কিয়েভের ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, সেখানে বসবাসকারী ছাত্রছাত্রীসহ অন্য ভারতীয়দের এদিনই কিয়েভ ছাড়তে হবে। ট্রেন হোক কিংবা অন্য যে কোনও উপায়ে কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। মেট্রো কিংবা বাসে করে কাছের রেল স্টেশন, তারপর সেখান থেকে দেশের পশ্চিম অংশে যাওয়ার কথা বলা হয়েছে। কার্যত ভারতীয় ছাত্রের মৃত্যুর পরেই এই বার্তা দেওয়া হয় কিয়েভের ভারতীয় দূতাবাস থেকে।

সকাল সাড়ে আটটা নাগাদ মৃত্যু নবীন শেখারাপ্পার
কার্ফু তুলে নেওয়ার পরে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ খাবার কিনতে নেমেছিলেন ২১ বছরের ডাক্তারি পড়ুয়া কর্নাটকের বাসিন্দা নবীন শেখারাপ্পা। সেই সময় রাশিয়ার বিমান বাহিনী গোলাবর্ষণ করে। তাতেই মারা যান নবীন। এইখবর পাওয়ার পরেই কিয়েভের ভারতীয় দূতাবাসের তরফে সেখানে থাকা ভারতীয়দের উদ্দেশে এদিনই কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হয়।
|
নিরন্তর চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস
এদিন ভারতীয় দূতাবাসের তরফে করা অপর একটি টুইটে বলা হয়েছে ২৪ ফেব্রুয়ারি থেকে কিয়েভ থেকে ট্রেনে করে প্রায় ৪০০ ভারতীয় ছাত্রছাত্রীকে সরানো হয়েছে। আর এদিন প্রায় একহাজার ভারতীয় ছাত্রছাত্রীকে পশ্চিম দিকে সরানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে বাকি ছাত্রছাত্রীদের সরে যেতে হবে কারফিউ তোলার পরে।
|
সোমবার সর্বশেষ অ্যাডভাইসরি
সোমবারই এক অ্যাডভাইসরিতে বলা হয়েছিল কিয়েভে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের রেল স্টেশনের দিকে যেতে হবে। যাতে তারা দেশের পশ্চিম দিকে সরে যেতে পারেন। সেখানে বলা হয়েছিল কিয়েভে সপ্তাহ শেষের কার্ফু তুলে নেওয়া হয়েছে। সেই কারণে সব ছাত্রছাত্রীদের চেষ্টা করতে হবে, যাতে তারা সরে যেতে পারেন। তবে সবাইকেই শান্তি বজায় রাখার আবেদন করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, হতে পারে ট্রেন দেরি হতে পারে, এমন কী বাতিলও হতে পারে। তবে ভারতীয়দের পাসপোর্টের পাশাপাশি সঙ্গে টাকা, খাবার রাখতে বলা হয়েছিল। পাশাপাশি পর্যাপ্ত শীতের পোশাক সঙ্গে রাখতেও পরামর্শ দেওয়া হয়েছিল।

বড় হামলার প্রস্তুতি রাশিয়ার
এদিকে ইউক্রেনে আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। উপগ্রহ চিত্র প্রকাশ করে পশ্চিমী দেশগুলির তরফে দাবি করা হয়েছে কিয়েভের পথে প্রায় ৬০ কিমি দীর্ঘ রাশিয়ার কনভয় দেখা গিয়েছে। তবে রাশিয়ার হামলার জবাব দেওয়ার চেষ্টা করছে ইউক্রেন। ইতিমধ্যে তারা রাশিয়ার একটি এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। অস্ট্রেলিয়া এবং কানার মতা দেশ ইউক্রেনকে অস্ত্র সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। অন্যদিকে রাষ্ট্রসংঘে গত তিন দিনে ভারত তিনবার ইউক্রেন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ভোট দানে বিরত থাকল। ভারতের তরফে বারে বারে বলা হচ্ছে কূটনৈতিক পথে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে। ভারত যেমন একদিকে রাশিয়ার সঙ্গ ছাড়ছে না আবার ইউক্রেনে মানবিক সাহায্যও পাঠাচ্ছে।












Click it and Unblock the Notifications