Russia-Ukraine Crisis: কূটনৈতিক পথেই সমস্যার সমাধান! রাষ্ট্রসংঘে ফের ভোটাভুটি, ফের বিরত ভারত
সোমবার রাষ্ট্রসংঘে (United Nations) ইউক্রেন (Ukraine) নিয়ে ফের ভোটাভুটি, ফের বিরত থাকল ভারত (india)। সোমবার রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে জরুরি সভা বসেছিল। যেখানে রাশিয়াকে (Rissia) যুদ্ধে বিরত থাকার প্রস্তাব
সোমবার রাষ্ট্রসংঘে (United Nations) ইউক্রেন (Ukraine) নিয়ে ফের ভোটাভুটি, ফের বিরত থাকল ভারত (india)। সোমবার রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে জরুরি সভা বসেছিল। যেখানে রাশিয়াকে (Rissia) যুদ্ধে বিরত থাকার প্রস্তাব আনা হয়। ২৯ টি দেশ প্রস্তাবে পক্ষে অর্থাৎ ইউক্রেনের পক্ষে ভোট দেয়। ৫ টি দেশ বিরুদ্ধে ভোট দেয়। অন্যদিকে ১৩ টি দেশ ভোটদানে বিরত থাকে।

বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি চায় ভারত
সোমবার ইউএনজিএ-র ১১ তম জরুরি অধিবেশন ডাকা হয়েছিল ইউক্রেন নিয়ে প্রস্তাব পাশ করাতে। রাষ্ট্রসংঘে ভারতের স্থানীয় প্রতিনিধি টিএস তিরুমূর্তি সেখানে বলেন, ভারত এই বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি চায়। এটাই ভারতের ধারাবাহিক অবস্থান বলেও বর্ণনা করেন তিনি। ভারতের প্রতিনিধি আরও বলেন, কূটনৈতিক পথে সমস্যার সমাধান ছাড়া সেখানে আর কোনও বিকল্প নেই। গত তিনদিনের মধ্যে এনিয়ে তৃতীয়বার ভারত রাষ্ট্রসংঘে তিনবার ভোটাভুটিতে বিরত থাকল। প্রথমে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ এবং পরে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারত ভোটদানে বিরত থাকে।

ইউক্রেন না টিকলে, আন্তর্জাতি শান্তি টিকবে না
১৯৯৭-এর পরে এই প্রথমবার রাষ্ট্রসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে জরুরি সভা বসেছিল সোমবার। সেখানে বহু দেশের রাষ্ট্রদূত ইউক্রেনে রাশিয়ার হামলা থেকে বিরত থাকার পক্ষে মত প্রকাশ করেন। ইউক্রেনের রাষ্ট্রদূত সার্গেই কিসলিয়েস সেখানে বলেন, ইউক্রেন না থাকলে আন্তর্জাতিক শান্তিও টিকবে না। যদি ইউক্রেন না বাঁচে তাহলে গণতন্ত্রের পতন হলেও কেউ আশ্চর্য হবে না।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রাষ্ট্রসংঘের মহাসচিবের
অন্যদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তিনি আরও জানিয়েছেন রাষ্ট্রসংঘের মানবাধিকার নজরদারি কমিটি ইউক্রেনে কাজ চালিয়ে যাচ্ছে। সেখানে রাষ্ট্রসংঘের মানবিক কর্মসূচি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব। শান্তি জন্য বন্দুক নয়, আলোচনার পথ খোলা রাখতে আহ্বান জানান তিনি।

অবস্থান ব্যাখ্যা রাশিয়ার
রাষ্ট্রসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, নিদের দেশের অবস্থান ব্যাখ্যা করে বলেছেন, পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন হওয়া অংশের নিরাপত্তা নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। প্রসঙ্গত এদিনই রাষ্ট্রসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়ার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত ক্যারোলিন শোয়ালগার বলেছেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে। তিনি বলেছেন, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সেই কারণে রাষ্ট্রসংঘের সাধারণ পরিপদকে দায়িত্ব পালনে এগিয়ে আসা উচিত।












Click it and Unblock the Notifications