রাশিয়া ইউক্রেন সংঘাতঃ যুদ্ধ নিয়ন্ত্রণে নরেন্দ্র মোদীর সাহায্য চায় ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা

রাশিয়া ইউক্রেন সংঘাতঃ যুদ্ধ নিয়ন্ত্রণে নরেন্দ্র মোদীর সাহায্য চায় ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা

ক্রমশই যেন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত তীব্র আকার ধারণ করছে। ইতিমধ্যে ভারত কিন্তু এই যুদ্ধ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। দেশের তরফে আগেই জানা গিয়েছিল, যদি এই কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রনে না আনা যায় তাহলে অবস্থা কিন্তু আরও শোচনীয় হয়ে উঠবে। এই কঠিন পরিস্থিতির সময় ভারতের সাহায্যও চাইলেন ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়েছেন। রুশ প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই যুদ্ধ বন্ধ করতে বলুক ভারত। এমনটাই আবেদন ইগোর। তিনি এও জানান যে, মস্কো ও নয়া দিল্লির মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে। তার জন্যই তিনি এমনটা জানালেন।

রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমন করে

রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমন করে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিছুদিন আগেই পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন বলে ঘোষণা করেছিলেন। এই দুই বিদ্রোহী অঞ্চলকে নিয়ে একসঙ্গে ডনবাস অঞ্চল নামে পরিচিত। আর নানান অজুহাত দেখিয়ে রাশিয়া ইউক্রেনের ওপর আক্রমন করে। ইউক্রেনের রাজধানী কিইভ ও খারকিভ অঞ্চলে শুরু হয় গুলির লড়াই। সেনাকে পালটা গুলির চালানোর আদেশ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জিলেনস্কি। শুরু হল গুলিবর্ষণ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

 মারিউপোল ও ওডেসারের তীরে রাশিয়ান নৌবাহিনী পৌঁছেছে

মারিউপোল ও ওডেসারের তীরে রাশিয়ান নৌবাহিনী পৌঁছেছে

সূত্র মারফত জানা গিয়েছে, মারিউপোল ও ওডেসারের তীরে রাশিয়ান নৌবাহিনী পৌঁছে গিয়েছে। লক্ষ্য যেন স্থির থাকে লক্ষ্যভেদ না হয় আর ঠিক রাখতেই রাশিয়া কিন্তু উন্নতমানের অস্ত্র ব্যবহার করছে। আর এই কঠিন সময়ে ভারত কিন্তু চুপ করে বসে থাকতে পারছে না।

ভারতের প্রতিনিধি টিএস তিরুমূর্তি কী জানান

ভারতের প্রতিনিধি টিএস তিরুমূর্তি কী জানান

এই ঘটনায় ভারতের প্রতিনিধি টিএস তিরুমূর্তি জানিয়েছেন, রাশিয়ে যেন ইউক্রেনের ওপর আক্রমন থামায়। তিনি আবেদন করে বলেন যুদ্ধে না গিয়ে সমস্ত পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমস্যার সমাধান করা হোক। কারণ, ভারত মনে করছে রাশিয়া ইউক্রেনের সমস্যা শান্তিপূর্ণ বৈঠকের মাধ্যমে করা যাবে।

উল্লেখ্য, , বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ফ্রান্সে বলেছিলেন, রাশিয়া-ইউক্রেন সমস্যাকে বিরোধিতাও করেনা ও সমর্থনও করে না। দেশ কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান চায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+