‘রাশিয়া ও ন্যাটোর মধ্যে যদি সংঘাত হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী’, হুমকির সুরে বাইডেন
‘রাশিয়া ও ন্যাটোর মধ্যে যদি সংঘাত হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী’, হুমকির সুরে বাইডেন
রাশিয়া ইউক্রেনের সংঘাত ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠছে। যুদ্ধ নিয়ে কিন্তু আমেরিকা অনেক বারই রাশিয়াকে সতর্ক করেছে। এবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাগান্বিত সুরে সতর্ক করলেন, বলেন যদি ন্যাটোর সঙ্গে রাশিয়ার যুদ্ধ হয় তাহলে তা সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করবে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য রাশিয়াকে চরম মূল্যও দিতে হবে।

আমরা ন্যাটোকে শক্তিশালী করব- প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট জানান, আমরা ন্যাটোকে শক্তিশালী করব। আমরা ইউক্রেনের গিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করব না। যদি রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাত শুরু হয় তা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।' রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন তাহলে তাঁকে কঠিন মূল্য দিতে হবে। গতকাল, শুক্রবারই রাশিয়ার সঙ্গে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক বন্ধের কথা ঘোষণা করেছেন তিনি।

ন্যাটোর লক্ষ্য কী
ন্যাটো, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। উত্তর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলি নিয়ে দল। বিশেষত রাজনৈতিক ও সামরিক উপায়ে সদস্যদের স্বাধীনতা ও নিরাপত্তা দেওয়াই ন্যাটোর বিশেষ লক্ষ্য।

জো বাইডেন কী বললেন
বাইডেন জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন যুদ্ধ ছাড়াই ইউক্রেনে আধিপত্য বিস্তারের কথা ভেবে ছিলেন। কিন্তু তিনি তা ভুল ভেবে ছিলেন। তিনি আরও জানান, ইউক্রেনের সংঘাতে কিন্তু আমেরিকান জনগণ ও বিশ্ব এক হয়ে আছে। আমরা ইউক্রেনের পাশে আছি। আমরা বিশ্বে শান্তি চাই। আমরা কখনই দমে যাব না। পুতিনের এই কঠোর আক্রমণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও বন্ধু দেশ গুলি পুতিনের অপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। তাঁকে একঘরে করার চেষ্টা করছে। এই যুদ্ধে খুব খারাপ ফল হবে।

পুতিনকে মূল্য দিতে হবে-বাইডেন
রাশিয়াকে হুমকি দিয়ে বাইডেন বলেন, যদি রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেন তাহলে পুতিনকে অনেক মুল্য দিতে হবে। নতুন করে তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করেছেন। যাবতীয় বাণিজ্যে ইতি টানা হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন।












Click it and Unblock the Notifications