Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাশিয়া নিয়ে উস্কানিমূলক মন্তব্য পোস্ট করাকে অন্যায় ধরা হবেনা, জানাল ফেসবুক

সাধারণত এমনিতে কোনও ধরনের উস্কানিমূলক মন্তব্য বা হিংসাত্মক ঘটনার ছবি ফেসবুকের মাধ্যমে করা যায় না। সেখানে কড়া নজরদারি রয়েছে। কিন্তু রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রভাব দেখে শিথিলতা তুলে নিয়েছে ফেসবুক। রাশিয়া সম্পর্কিত কোন উস্কানিমূলক মন্তব্য বর্তমানে ফেসবুকে পোস্ট করলে তাকে আর অন্যায় বলে মনে করা হবে না। এমনটাই জানানো হয়েছে মার্ক জুকেরবার্গের স্যোশাল মিডিয়া সংস্থা ফেসবুকের পক্ষ থেকে।

 রাশিয়ার বিরুদ্ধাচার অন্যায় নয়!

রাশিয়ার বিরুদ্ধাচার অন্যায় নয়!

রাশিয়াও ইউক্রেনের যুদ্ধের ১৫ দিন হয়ে গিয়েছে। যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয় যুদ্ধে অংশগ্রহণকারী সব দেশই। সেখানে দাঁড়িয়ে রাশিয়াকে বারবার যুদ্ধ বন্ধ করার কথা বলা হলেও রাশিয়া-ইউক্রেন এর উপর থেকে আগ্রাসন কমাচ্ছে না। তাই রাশিয়ার বিরুদ্ধে কোনও রকম উস্কানিমূলক মন্তব্য এখন আর নিষিদ্ধ নয় নেট মাধ্যমে। পৃথিবীর সবথেকে প্রচলিত এবং জনপ্রিয় স্যোশাল মিডিয়া সাইট ইন্সটাগ্রাম ও ফেসবুকের পক্ষ থেকে তাদের ব্যবহারকারীদের রাশিয়ান সৈন্য ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে মন্তব্য প্রকাশের ছাড় দিয়েছে।

মার্কিন-রাশিয়ায় নিষেধাজ্ঞা

মার্কিন-রাশিয়ায় নিষেধাজ্ঞা

যারা ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছে, তাদের বিরুদ্ধেই উস্কানিমূলক মন্তব্য করা যাবে। রাশিয়া সাধারণ নাগরিকের বিরুদ্ধে তা প্রযোজ্য নয়। রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে এই জাতীয় কাজ করা থেকে বিরত থাকার কথা বলেছে। মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের জেরে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপর আক্রমণ চালাচ্ছে তাতে রাশিয়ার বিরুদ্ধে বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম কথা বলছে। সেই ক্ষেত্রে শিথিলতা এনেছে মেটা। পাশাপাশি রাশিয়ার সাধারণ নাগরিকের বিরুদ্ধে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য বরদাস্ত করা হবে না, তাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

 পুতিনের মৃত্যুকামনা!

পুতিনের মৃত্যুকামনা!


রাশিয়ান সেনা বাহিনীর পাশাপাশি প্রেসিডেন্ট পুতিনের মৃত্যুকামনা পর্যন্ত করেছেন অনেকে। নতুন নিয়মে বলা হয়েছে,রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এবং বেলারুশিয়ান রাষ্ট্রপতি লুকাশেঙ্কোর মৃত্যুকামনা করলে তা শাস্তিযোগ্য হবে না। যেসকল রাশিয়ানরা সহিংসভাবে ইউক্রেনের ক্ষতি করছে তাদের বিরুদ্ধেই একমাত্র এই জাতীয় মন্তব্য নেট মাধ্যমে করা যাবে।

 রাশিয়ার নির্দেশ

রাশিয়ার নির্দেশ

অবশ্য এই জাতীয় কাজকে খুব একটা ভালো চোখে দেখছে না ভ্লাদিমির পুতিনের সরকার। রাশিয়ার পক্ষ থেকে ইতিমধ্যেই এই জাতীয় কাজ বন্ধ করার কথা বলা হয়েছে। তারা টুইট করে জানিয়েছে, মেটার চরমপন্থী এই কার্যক্রম বন্ধ করা হোক। পাশাপাশি যারা এই জাতীয় কাজ করছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক বলে জানিয়েছে রাশিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+