Russia-Ukraine Crisis: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব
শুক্রবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেমার্কিন যুক্তরাষ্ট্র এবং আলবেনিয়ার একটি খসড়া প্রস্তাবে ভোট দেবে যা রাশিয়ার আগ্রাসন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করবে। এটি এমন একটি পদক্ষেপ যা নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং ভেটোক্ষমতা থাকা সদস্য মস্কোকে বিচ্ছিন্ন করতে চায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিবেশী ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত ঘোষণার পর বিশ্ব মঞ্চে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠক করে নিরাপত্তা পরিষদ৷ দু'দিন পর শুক্রবার (নিউ ইয়র্কের সময়) বিকাল ৩টায় নিরাপত্তা পরিষদের রেজুলেশনের ভোট দেবে সদস্য দেশগুলি। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে এ বিষয়ে রাশিয়া তার ভেটো ব্যবহার করবে এমন প্রত্যাশার সঙ্গে রেজোলিউশনটি নিরাপত্তা পরিষদের সামনে রাখছে আমেরিকা। এবং এটি করার মাধ্যমে "তারা তাদের বিচ্ছিন্নতাকে আন্ডারস্কোর করবে"।

নিরাপত্তা পরিষদের এই খসড়া রেজোলিউশটিতে রাশিয়ার আগ্রাসন, এবং ইউক্রেনের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করা হবে বলে জানা গিয়েছে৷ নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রেজুলেশনটি ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতাকে পুনর্নিশ্চিত করবপ। এটি রাশিয়াকে অবিলম্বে, সম্পূর্ণ এবং নিঃশর্তভাবে তার বাহিনী প্রত্যাহার করতে বলবে।
আধিকারিক আরও বলেছিলেন যে ইউএনএসসি রেজোলিউশনটি একটি প্রথম পদক্ষেপ, যা আগামী দিনে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে আবার উত্থাপিত হতে পারে।
বুধবার বেশ কয়েকটি দেশ ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপের নিন্দায় সরব হয়েছে। অন্যদিকে নিরাপত্তা পরিষদের ওই আধিকারিক জানিয়েছেন, এই জঘন্য যুদ্ধের প্রতিক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সাধারণ পরিষদ এবং সারা বিশ্ব থেকে সদস্য রাষ্ট্রগুলির সংঘবদ্ধতা গুরুত্বপূর্ণ।
অন্যদিকে রাশিয়ার সামরিক আগ্রাসনের জন্য দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও এখনও পর্যন্ত ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ নিয়ে হ্যাঁ বলেনি আমেরিকা৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোর সদস্যপদ নিয়ে ন্যাটোর সদস্য-দেশগুলির নীরবতায় অখুশি৷ এবং এবিষয়ে ইউরোপের নেতাদের নীরবতা ভাঙার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিন তিনি বলেন, আজ আমি ইউরোপের ২৭ নেতাকে জিজ্ঞেস করেছি ইউক্রেন ন্যাটোতে থাকবে কি না। সরাসরি জিজ্ঞেস করলাম। কিন্তু সবাই ভয় পায়, উত্তর দেয় না।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications