সীমান্তে সুখোই-৩০, মিগ-৩৫! হাই অ্যালার্টে S-400...ফাঁস সীমান্তের স্যাটেলাইট ছবি

সীমান্তে সুখোই-৩০, মিগ-৩৫! হাই অ্যালার্টে S-400...ফাঁস সীমান্তের স্যাটেলাইট ছবি

মিথ্যা বলছে রাশিয়া! যে কোনও মুহূর্তে ইউক্রেনের উপর হামলা চালানোর নির্দেশ দিতে পারেন পুতিন। চাঞ্চল্যকর মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর দাবি, সীমান্ত ঘেঁষে একেবারে যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ৫০ থেকে ৮০ শতাংশ রুশ সেনাবাহিনী। আর এহেন মন্তব্যের মধ্যে প্রকাশ্যে আসল চাঞ্চল্যকর স্যাটেলাইট ছবি। আর তাতে স্পষ্ট যে একেবারে যুদ্ধের প্রস্তুতি সেরে ফেলেছে রাশিয়ার সামরিক বাহিনী। তাহলে কি যে কোনও মুহূর্তে বিশ্বে যুদ্ধের দামামা?

চূড়ান্ত প্রস্তুতিতে রাখা হয়েছে

চূড়ান্ত প্রস্তুতিতে রাখা হয়েছে

স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে উক্রেন সীমান্ত বরাবর বিমান ঘাঁটিগুলিতে একাধিক যুদ্ধবিমানকে তৈরি রাখা হয়েছে। শুধু তাই নয়, রুশ বিমান ঘাঁটিগুলিতে তো বটেই, ক্রিমিয়া, বেলারুশের একাধিক যুদ্ধবিমানকে কার্যত চূড়ান্ত প্রস্তুতিতে রাখা হয়েছে। সম্প্রতি ম্যাক্সারের একাধিক স্যাটেলাইটের মাধ্যমে বেশ কয়েকটি ছবি সামনে এসেছে। আর সেই ছবি বিশ্লেষণ করে সামরিক পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেন সংলগ্ন অন্তত পাঁচটি বিমানঘাঁটিতে রুশ বিমান বাহিনীর ভয়ঙ্কর তৎপরতা চোখে পড়ছে।

অত্যাধুনিক যুদ্ধবিমান রাখা হয়েছে

অত্যাধুনিক যুদ্ধবিমান রাখা হয়েছে

শুধু তাই নয়, সামরিক পর্যবেক্ষকরা বলছেন, ওই সমস্ত বিমানঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান রাখা হয়েছে। যেমন মোতায়েন করা হয়েছে সুখোই-৩০, মিগ-৩৫ যুদ্ধবিমানের মতো অত্যাধুনিক বিমান রয়েছে। একেবারে পূর্ণ প্রস্তুতিতে রাখা হয়েছে সেগুলিকে। এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা। এছাড়াও রয়েছে একাধিক অ্যাটার্ক হেলিকপ্টার। ব্যাপক ভাবে সামরিক সরঞ্জামও মজবুত করে রাখা হয়েছে সেখানে। অন্তত তেমনটাই বলছেন বিশ্লেষকরা।

১৪টি ঘাঁটি বানিয়েছে রুশ বাহিনী

১৪টি ঘাঁটি বানিয়েছে রুশ বাহিনী

US space firm Maxar technologies- বলছে সীমান্তে সেনা সরঞ্জাম ক্রমশ বাড়ানো হচ্ছে। যেমন ইতিমধ্যে সেখানে মোতায়েন করা হয়েছে এস-৪০০ মিসাইল সিস্টেম। রয়েছে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক। ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে বেলারুসে বিভিন্ন UAV ইউনিট মোতায়েন করা হয়েছে বলেও জানা যাচ্ছে স্যাটেলাইট পিকচারে। এছাড়াও ব্যাপক ভাবে সেনা মোতায়েন করা রয়েছে। আর তা রয়েছে যুদ্ধের প্রস্তুতিতেই। ইউক্রেন সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে অন্তত ১৪টি ঘাঁটি বানিয়েছে রুশ ফৌজ। এছাড়াও একাধিক সেনা বানানো হয়েছে। যাতে দ্রুত সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে পাঠানো যায়।

আলোচনার বার্তা দেন পুতিন

আলোচনার বার্তা দেন পুতিন

গত কয়েকদিন আগেই আলোচনার বার্তা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছিলেন, ইউক্রেন সীমান্ত থেকে তাঁরা ধীরে ধীরে সেনা সরিয়ে নিচ্ছে। পুতিনের দাবি, তাঁরা যুদ্ধ চায় না, বরং শান্তির পক্ষেই। কিন্তু স্যাটেলাইট পিকচার তা মোটেই প্রমাণ করছে না। পর্যবেক্ষকদের মতে, জো বাইডেন যা ইঙ্গিত দিচ্ছে সেটাই সত্যি হতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+