রাসায়ানিক অস্ত্রের ব্যবহার! আতঙ্কের মধ্যেই 'super powerful bombs' -ফেলল রাশিয়া
প্রায় একমাস হতে চলল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের! যদিও এখনও পুরোপুরি ভাবে কিভ দখল করতে পারেনি রাশিয়ান এয়ারফোর্স। কিন্তু রাজধানী কিভকে টার্গেট করে হামলার গতি বাড়িয়েছে রুশ সেনা। আর এর মধ্যেই ভয়ঙ্কর এক আশঙ্কার কথা প্রকাশ করলে
প্রায় একমাস হতে চলল রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের! যদিও এখনও পুরোপুরি ভাবে কিভ দখল করতে পারেনি রাশিয়ান এয়ারফোর্স। কিন্তু রাজধানী কিভকে টার্গেট করে হামলার গতি বাড়িয়েছে রুশ সেনা। আর এর মধ্যেই ভয়ঙ্কর এক আশঙ্কার কথা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তাঁর দাবি, ইউক্রেনের উপর এবার রাসায়ানিক কিংবা জৈব অস্ত্র প্রয়োগ করতে পারে মস্কো। আর সেই বিষয়ে নাকি তোড়জোড়ও শুরু করে ফেলেছেন পুতিন। তবে রুশ প্রেসিডেন্ট এহেন অস্ত্র প্রয়োগ করে তাহলে বড় জবাব তিনি পাবেন বলেও হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের।
রাশিয়ার উপর নজর রাখছে আমেরিকা-
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনে এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই এহেন মন্তব্য করেন তিনি। মিস্টার প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সীমান্তের পাশেই রাসায়ানিক এবং জৈবিক হাতিয়ার মজুত করছে। আর এটাই সঙ্কেত এই দুই অস্ত্রই সম্ভবত ইউক্রেনের উপর প্রয়োগ করতে চান পুতিন। কিংবা চিন্তাভাবনা করছে বলেও অনুমান বাইডেনের। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এই বিষয়ে একটি টুইট করেছেন।
কড়া জবাব দেওয়ার ইঙ্গিত!
ইতিমধ্যে একাধিক দেশ রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, মস্কোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকাও। রাশিয়ার তেল-গ্যাসের উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমেরিকার তরফে। যা কিনা সরাসরি রাশিয়ার অর্থনীতিতে আঘাত করেছে বলে দাবি অর্থনীতির কারবারীদের। এই অবস্থায় জৈব অস্ত্রের প্রয়োগ রাশিয়াকে চরম ফল ভোগ করতে হবে হুঁশিয়ারি আমেরিকার। ন্যাটো বিষয়টি জথেষ্ট গুরুত্বের সঙ্গে নেবে বলেও দাবি।
সুপারসনিক মিসাইল ছুঁড়েছে রাশিয়া
প্রায় একমাস হতে চলল লাগাতার হামলা চলছে। তবে ইউক্রেনের উপর রাশিয়া ঠিক কি অস্ত্র প্রয়োগ করতে চলেছে সে বিষয়ে কখনও স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি। তবে গত কয়েকদিন আগে মাটির নীচে লুকিয়ে থাকা ইউক্রেনের অস্ত্র ভান্ডার ধ্বংস করতে সুপারসনিক মিসাইলের ব্যবহার করে রুশ সেনা। একবার গত ৪৮ ঘন্টার ব্যবধানে দু'দুবার শব্দের চেয়েও দ্রুতগামী এই মিসাইল ব্যবহার করা হয়েছে বলে স্বীকার করেছে রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রক।
ভয়ঙ্কর বোমের ব্যবহার-
এমনকি ভয়ঙ্কর ভ্যাকুম অস্ত্রও ইউক্রেনের মাটিতে ব্যবহার করা হয়েছে বলেও দাবি। যদিও এই বিষয়ে কোনও বক্তব্য দেওয়া হয়নি রাশিয়ার তরফে। যদিও জানা যাচ্ছে, আজ মঙ্গলবার দুটি ভয়ঙ্কর শক্তিশালী বোমা ইউক্রেনের উপর ফেলেছে রাশিয়া। সংবাদমাধ্যম যেটিকে 'super powerful bombs' বলে ব্যাখ্যা করছে। যখন উদ্ধারকাজ চলছিল সেই সময়ে মারিয়পোলে এই বোমাগুলি ফেলা হয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।












Click it and Unblock the Notifications