যুদ্ধের মধ্যেই রাশিয়া-ইউক্রেনের মধ্যে থাকা এক মধ্যস্থতাকারী খুন! কারণ চমকে দেওয়ার মতো

ইউক্রেনের উপর আঘাতের পরিমাণ বাড়িয়েছে রাশিয়া! ইতিমধ্যে ইউক্রেনের একাধিক শহর রুশ সেনার দখলে। যদিও সাময়িক স্বস্তি দিয়ে কিছুক্ষণের জন্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মধ্যেও একাধিক এলাকাকে টার্গেট করে বোম্বিং চালাচ্ছ

ইউক্রেনের উপর আঘাতের পরিমাণ বাড়িয়েছে রাশিয়া! ইতিমধ্যে ইউক্রেনের একাধিক শহর রুশ সেনার দখলে। যদিও সাময়িক স্বস্তি দিয়ে কিছুক্ষণের জন্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু এর মধ্যেও একাধিক এলাকাকে টার্গেট করে বোম্বিং চালাচ্ছে রুশ সেনা। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর এক তথ্য!

 কারণ চমকে দেওয়ার মতো

যা রীতিমত ঘুম উড়িয়ে দিয়েছেন সামরিক বিশেষজ্ঞদের। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনার মধ্যস্থতায় থাকা এক ব্যক্তিকে মেরে ফেলার ঘটনা সামনে আসছে। দেশদ্রোহীতার কারণে ডেনিস কিরিব বলে ওই ব্যক্তিকে খতম করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত কয়েকদিন একাধিকবার রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে ইউক্রেনের হয়ে উপস্থিত থাকতে দেখা গিয়েছে ডেনিসকে। প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, ইউক্রেনের সুরক্ষা কর্মীরা ডেনিসকে গ্রেফতার করার সবরকম চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু তা সম্ভব না হওয়ার কারণে তাঁকে মারা হয়েছে বলে দাবি করা হয়েছে ইউক্রেনের সংবাদমাধ্যমে।

দেশের গুপ্তচর সংস্থার দাবি, রাশিয়ান প্রতিনিধিদের কাছে গোপন সংবাদ পৌঁছে দেওয়ার কাজ করত ডেনিস। এই বিষয়ে যথেষ্ট প্রমাণও নাকি ইউক্রেনের গুপ্তচর সংস্থার কাছে ছিল বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে ডেনিস কিরিব বেলারুশে হওয়া রাশিয়া এবং ইউক্রনের প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন। এমনকি বৈঠকের যে ছবি সামনে এসেছিল সেখানেও ডেনিসকে থাকতে দেখা গিয়েছে। তবে এখনও পর্যন্ত ইউক্রেনের তরফে সরকারি ভাবে এই বিষয়ে কিছু বলা হয়নি। তবে সংবাদমাধ্যমের খবর যে সত্য তা কার্যত মেনে নিয়েছেন ইউক্রেনেরই এক সাংসদ।

তবে এই ঘটনার মধ্যেই নতুন করে রাশিয়ার সঙ্গে আলোচনার পথে হাঁটতে চলেছে ইউক্রেন। জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যেই সম্ভবত এই বৈঠক হতে চলেছে। তবে সেই বৈঠকের আগে এই ঘটনা রীতিমত উদ্বেগ বাড়িয়েছে।

উল্লেখ্য, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের আজ শনিবার দশম দিন। আর দশম দিনেই রাশিয়ার সংবাদ সংস্থা স্পুটনিক নিউজের তরফে দাবি করা হয়, সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে মানবিক করিডর তৈরি করতেই গ্রিনিচের সময় সকাল ছটা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। আর তা করা হয় রাশিয়ার তরফে।

এদিন মস্কোর স্থানীয় সময় সকাল দশটায় এই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। বলা হয়েছে মারিউপোল এবং ভলনোভাখা থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে নিতেই মানবিক করিডর। এব্যাপারে বার্তা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রক। সাত ঘন্টার জন্য এই যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়েছে।

যদিও ইউক্রেনের দাবি, রাশিয়া যুদ্ধ বিরতির কথা বললেও লাগাতার বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এমনকি মানব করিডরের উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+