ইউরোপ ভাঙার স্বপ্ন বাস্তব হবে না! হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার জন্যে এয়ারস্পেস বন্ধ করল আমেরিকা
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ! আর আজ মঙ্গলবার ভয়াবহ এই যুদ্ধের সপ্তম দিন। গত ২৪ ঘন্টায় ইউক্রেনের উপর লাগাতার হামলা চালিয়েছে রাশিয়ান এয়ারফোর্স। একের পর এক বহুতল, সেনাঘাঁটি উড়িয়ে দিয়েছে রাশিয়া।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ! আর আজ মঙ্গলবার ভয়াবহ এই যুদ্ধের সপ্তম দিন। গত ২৪ ঘন্টায় ইউক্রেনের উপর লাগাতার হামলা চালিয়েছে রাশিয়ান এয়ারফোর্স। একের পর এক বহুতল, সেনাঘাঁটি উড়িয়ে দিয়েছে রাশিয়া।

শুধু তাই নয়, একেবারে চারপাশ ঘিরে ধরে ইউক্রেনের রাজধানী কিভের দিকে এগোচ্ছে পুতিনের সেনাবাহিনী। কিন্তু শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালাচ্ছে ইউক্রেন সেনা। আর এই অবস্থায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আজ বুধবার ভারতীয় সময়সীমা অনুযায়ী সকালে আমেরিকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেণ্ট জো বাইডেন। তিনি যে কোনও মূল্যে ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দেন। বলেন, ইউক্রেনবাসীর সঙ্গে আমেরিকা রয়েছে। তাঁরা যেভাবে লড়াই চালাচ্ছে তা স্যালুট জানানোর মতোই বলে ব্যাখ্যা মার্কিন প্রেসিডেন্টের।
একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন বাইডেন। বলেন, ইউরোপ ভাঙার চেষ্টা করছেন পুতিন। আর সেই স্বপ্ন কোনওদিনই সত্যি হবে না বলেও কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বাইডেন। বলেন, আমেরিকা এবং সমস্ত শক্তিদিয়ে ন্যাটো এলাকাকে প্রত্যেক ইঞ্চিতে রক্ষা করা হবে। তবে ইউক্রেন সাহস নিয়ে লড়াই করে যাচ্ছে বলে দাবি মিস্টার প্রেসিডেন্টের।
তবে এই যুদ্ধে বাইডেন সুবিধা পেলেও তাঁকে লম্বা সময় ধরে এই ধরনের কর্মকান্ডের জন্যে ক্ষতির মুখোমুখি হতে হবে বলে জানান বাইডেন। আর এরপরেই নতুন করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আমেরিকার। বলেন, রাশিয়ার জন্যে আমেরকার এয়ার স্পেস চিরকালের জন্যে বন্ধ।
শুধু তাই নয়, একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতিও টলমল অবস্থা বলে জানান বাইডেন। তবে এই অবস্থায় নতুন করে ফের ইউক্রেনকে আর্থিক সাহায্যের ঘোষণা আমেরিকার।
তবে ইউক্রেনের পাশে আমেরিকা থাকলেও এখনও যুদ্ধে জড়াচ্ছে তাঁরা। এদিন বাইডেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আমেরিকার সেনা এখনই ইউক্রেনে যাচ্ছে না। অর্থাৎ সেনাবাহিনী যুদ্ধে অংশ নিচ্ছে না। তবে আমরা ন্যাটো দেশগুলিকে সর্বশক্তি দিয়ে রক্ষা করার অঙ্গিকার বলেন জো বাইডেন।
তবে রাশিয়ার উপর আরও নিষেধাজঙ্গা দেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে জো বাইডেনের কথায়। এভাবে ভয়ঙ্কর যুদ্ধের জন্যে রাশিয়া চরম মূল্য চোকাবে বলে হুঁশিয়ারি বাইডেনের।
উল্লেখ্য, যুদ্ধে জড়ানোর কারণে ইতিমধ্যে বিশ্বে ক্রমশ কোনঠাসা হচ্ছে রাশিয়া। বিশ্বের তরফে একের পর এক নিষেধাঙ্গা দেওয়া হচ্ছে। এমনকি পুতিনের উপরেও চাপ আসতে শুরু করেছে। তাঁর কাছ থেকে ব্ল্যাক বেল্ট কেড়ে নেওয়া হয়েছে। নেওয়া হচ্ছে আরও পদক্ষেপ। অন্যদিকে ইউক্রনকে সাহায্য করতে এগিয়ে এসেছে একাধিক দেশ।












Click it and Unblock the Notifications