৭০০০ সেনা হারিয়েও দমছে না রাশিয়া, মিসাইলে ধ্বংস ইউক্রেনের স্কুল, উদ্ধার ২১ মৃতদেহ

যুদ্ধের ২৩ দিন অতিক্রান্ত। ব্রিটিশ প্রতিকক্ষা দফতর সূত্রে খবর, বিগত কয়েকদিনে রুশ সেনার ব্যাপক ক্ষতি হয়েছে। আর তার জেরেই রাশিয়ার অভিযান ব্যহত হয়েছে কোথাও কোথাও।

যুদ্ধের ২৩ দিন অতিক্রান্ত। ব্রিটিশ প্রতিকক্ষা দফতর সূত্রে খবর, বিগত কয়েকদিনে রুশ সেনার ব্যাপক ক্ষতি হয়েছে। আর তার জেরেই রাশিয়ার অভিযান ব্যহত হয়েছে কোথাও কোথাও।

এ দিকে, ইউক্রেনের মেলিটোপোল শহরের মেয়রকে মুক্ত করার বিনিময়ে আটক করা ৯ জন রুশ সেনাকে ফিরিয়ে দিয়েছে ইউক্রেন। তবে আন্তর্জাতিক আদালতের নির্দেশের পরও ইউক্রেনে সাফল্য পেতে মরিয়া মস্কো।

জয় না করা অবধি তাঁরা থামবেন না

জয় না করা অবধি তাঁরা থামবেন না

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন লক্ষ্য জয় না করা অবধি তাঁরা থামবেন না। রিপোর্ট বলছে, গত তিন সপ্তাহে ৭ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে এখনও আতঙ্কের ছবি। বোমা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপে পরিনত হয়েছে শহর। ফলে ইউক্রেন ছেড়ে চলে যাওয়ার প্রবণতাও বাড়ছে ক্রমশ। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান ঘোষণা করার পর থেকে এখনও পর্যন্ত ৩০ লক্ষ ইউক্রেনবাসী রাশিয়া ছেড়ে পোল্যান্ডে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। বৃহস্পতিবারও পূর্ব ইউক্রেনের এক শহরে পরপর বোমার্ষণ করে রাশিয়া। মিসাইল হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন ২৫ জন।

মিসাইল আছড়ে পড়ে স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রের উপরে

মিসাইল আছড়ে পড়ে স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রের উপরে

স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, পূর্ব ইউক্রেনের মেরেফা শহরকেই গতকাল নিশানা করেছিল রুশ সেনা। খারকিভ শহরের ঠিক বাইরেই অবস্থিত এই শহরের উপর এই বোমাবর্ষণ শুরু হয়েছে। মিসাইল আছড়ে পড়ে স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রের উপরে। আর বেলা বাড়তেই রাশিয়ার সেনা আকাশপথে হামলাও চালায়। বড় বড় আবাসন, বাড়ি ও প্রশাসনিক ভবনগুলি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এখনও পর্যন্ত কমপক্ষে ২১ জনের দেহ উদ্ধার হয়েছে ধ্বংসস্তূপের মধ্যে থেকে। ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন, তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিল্ডিংগুলি প্রায় মাঝখান থেকে ধ্বংস হয়ে গিয়েছে

বিল্ডিংগুলি প্রায় মাঝখান থেকে ধ্বংস হয়ে গিয়েছে

ধ্বংসস্তূপের ছবিতে দেখা যাচ্ছে, বহুতল বিল্ডিংগুলি প্রায় মাঝখান থেকে ধ্বংস হয়ে গিয়েছে। মিসাইলের আঘাতে ভেঙে গিয়েছে জানালার কাজ। তবে কিয়েভ পুরোপুরি দখল করতে পারেনি রাশিয়া। রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একাধিকবার বৈঠক হলেও যুদ্ধ শেষের কোনও ইঙ্গিত মেলেনি সেই বৈঠকে। উল্লেখ্য, ইতিমধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। গত বুধবার রাশিয়াকে ইউক্রেনে চলা সামরিক অভিযান বন্ধ করতে বলেছে আদালত।

গণহত্যা প্রতিরোধ চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া

গণহত্যা প্রতিরোধ চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া

ইউক্রেনের অভিযোগ, ১৯৪৮ সালের গণহত্যা প্রতিরোধ চুক্তি লঙ্ঘন করেছে রাশিয়া। উল্টে ইউক্রেনের বিরুদ্ধে গণহত্যার মিথ্যা অভিযোগ এনে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন প্রায় দুই সপ্তাহ আগে ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতকে হস্তক্ষেপের আর্জি জানিয়েছিল। তবে সেই নির্দেশকেও পাত্তাই দিচ্ছে না রাশিয়া। বরং গত কয়েকদিনে ইউক্রেনের উপর হামলার বেগ বাড়িয়েছে রাশিয়া। বিভিন্ন এলাকাকে টার্গেট করে এই হামলা চালাচ্ছে মস্কো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+