স্টেশনকে টার্গেট করে একের পর এক মিসাইল হামলা! মৃত ৩০, আহত শতাধিকের বেশি

আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ! লাগাতার ইউক্রেনের বিভিন্ন শহরকে টার্গেট করছে রাশিয়ান এয়ারফোর্স। সাধারণ মানুষকে টার্গেট করেও চলছে হামলা। আর এর মধ্যে সামনে আসছে ভয়ঙ্কর একটি ঘটনা। জানা যাচ্ছে, পূর্ব ইউক্রেন

আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ! লাগাতার ইউক্রেনের বিভিন্ন শহরকে টার্গেট করছে রাশিয়ান এয়ারফোর্স। সাধারণ মানুষকে টার্গেট করেও চলছে হামলা। আর এর মধ্যে সামনে আসছে ভয়ঙ্কর একটি ঘটনা। জানা যাচ্ছে, পূর্ব ইউক্রেনের Kramatorsk শহরে একটি স্টেশনের উপর হামলা হয়েছে বলে জানা যাচ্ছে।

মৃত ৩০, আহত শতাধিকের বেশি

যেখানে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর সামনে আসছে। ভয়ঙ্কর এই হামলায় শতাধিকেরও বেশি সাধারণ মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, রাশিয়ার ছোঁড়া দুটি রকেট স্টেশনকে টার্গেট করেই ছোঁড়া হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই যাত্রী ভর্তি স্টেশনে একের পর এক রকেট আঘাত হানে। আর এরপরেই ধোঁয়াতে ভরে যায় গোটা স্টেশন। অতর্কিত এহেন হামলায় মৃত্যু মিছিল স্টেশনজুড়ে। এই ঘটনায় আতঙ্কে স্টেশনের মধ্যে রীতিমত হুড়োহুড়ি বেঁধে যায়। প্রাণে বাঁচতে যে যেখানে পেরেছেন ছুটেছেন।

জানা যাচ্ছে, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ইতিমধ্যে কয়েক লাখ মানুষ নিরাপদে অন্য জায়গাতে বেরিয়ে গিয়েছে। কিন্তু ইউক্রেনের বিভিন্ন অংশ থেকে প্রত্যেকদিন নিরাপদের খোঁজে মানুষ দেশ ছাড়ছেন। মূলত এই স্টেশনটিকে ব্যবহার করা হতো ইউক্রেনের তরফে। যাতে যাত্রীদের সুরক্ষিত ভাবে অন্য কোনই জায়গাতে পাঠানো যায় সেদিকে তাকিয়ে এই স্টেশন ব্যবহার করা হচ্ছিল। সেই মতো আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো হয়েছিলেন। অপেক্ষা করছিলেন ট্রেনের।

ওই স্টেশনের এক আধিকারিক এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, Kramatorsk শহরের ওই স্টেশনকেই টার্গেট করে রাশিয়ান ফোর্স। মুহূর্তের ব্যবধানে একের পর এক মিসাইল আঘাত হানে ওই স্টেশনে, জানাচ্ছেন আধিকারিকরা। ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যুর হয় বলেও জানানো হয়েছে। এমনকি ১০০ জনেরও বেশি মানুষ এই ঘটনায় আহত বলে খবর। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা যাচ্ছে। ঘটনার পর স্টেশনজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখা গিয়েছে বলে জানা সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে।

প্রায় একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও যুদ্ধ চলেই যাচ্ছে। রাশিয়া ইউক্রেন থেকে সেনা ধীরে ধীরে সরানোর কথা বললেও তাতে কাজের কাজ কিছু হয়নি। বরং হামলার গতি বাড়িয়েছে। বিশেষ করে বুচা গণহত্যার ঘটনা সামনে আসার পরেই রাশিয়ার বিরুদ্ধে আওয়াজ তুলছে গোটা। ইতিমধ্যে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও থামতে নারাজ পুতিনের দেশ। বরং হামলার তেজ ক্রমশ বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+