লাগাতার পাওয়ার গ্রিডে হামলা রাশিয়ার! Blackout ইউক্রেন-জুড়ে
ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ! নতুন করে ইউক্রেনের উপর আঘাত বাড়িয়েছে রাশিয়া। একাধিক শহরকে টার্গেট করে কখনও মিসাইল তো কখনও ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। আর এর ফলে প্রত্যেকদিনই বাড়ছে ইউক্রেনের ক্ষতির প
ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ! নতুন করে ইউক্রেনের উপর আঘাত বাড়িয়েছে রাশিয়া। একাধিক শহরকে টার্গেট করে কখনও মিসাইল তো কখনও ড্রোন হামলা চালাচ্ছে মস্কো। আর এর ফলে প্রত্যেকদিনই বাড়ছে ইউক্রেনের ক্ষতির পরিমাণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও।

আর এর মধ্যেই ইউক্রেনের এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা জানিয়েছেন, ইউক্রেনের একাধিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে প্রচুর ঘর বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেনের অন্তত ১০ লাখ মানুষ ভয়াবহ এই পরিস্থিতির স্বীকার হয়েছে বলে জানিয়েছেন ওই কর্তা।
বলে রাখা প্রয়োজন, রাশিয়া ইউক্রেনের উপর আঘাত হানতে কার্যত নয়া রণনীতি নিয়েছে। সে দেশের একের পর এক পাওয়ার গ্রিডে মিসাইল এবং ড্রোন থেকে হামলা চালিয়ে যাচ্ছে। লাগাতার হামলা চলছে। আর এভাবে লাগাতার দেশের পাওয়ার গ্রিডগুলিতে হামলাতে ভেঙে পড়েছে সমস্ত পরিকাঠামো। আর এর ফলে গোটা দেশেই কার্যত বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে। একটা বড় অংশ জুড়ে একেবারে ব্ল্যাকআউট হয়ে গিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের।
#BREAKING Over a million Ukraine households without power after Russian strikes: presidency pic.twitter.com/iNcJGT4z7x
— AFP News Agency (@AFP) October 22, 2022
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেস্কির অভিযোগ, রাশিয়া পাওয়ার গ্রিডগুলিতে হামলা চালাতে ইরানের আত্মঘাতী ড্রোনের সাহায্য নিচ্ছে। রাশিয়ার রণনীতিকে রীতিমত সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলানা করেছেন প্রেসিডেন্ট জেলেস্কি। তাঁর দাবি, রাতের অন্ধকারে রাশিয়া হামলা চালাচ্ছে। অন্তত ৩৬টি যায়গাতে রাশিয়া রকেট নিক্ষেপ করেছে বলেও অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্টের।
শুধু তাই নয়, ইউক্রেনের একাধিক এনার্জি গ্রিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেও রাশিয়া আত্মঘাতী ড্রোন হামলা চালাচ্ছে বলে অভিযোগ। তবে একাধিক ক্ষেত্রে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ছোঁড়া মিসাইল ধ্বংস করছে বলে দাবি জেলেনস্কির। তবে ভয়াবহ যুদ্ধের কারণে এখনও পর্যন্ত ইউক্রেনের ১৫ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়েছে বলে দাবি সে দেশের প্রেসিডেন্টের।
এই অবস্থায় কীভাবে আলোর মুখ দেখবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন? সেই উত্তর খুঁজছে গোটা বিশ্ব। ইতিমধ্যে রাশিয়াকে এক ঘর করতে একাধিক পদক্ষেপ নিয়েছে গোটা বিশ্ব। একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্ত্য এরপরেও থামানো যাচ্ছে না ধ্বংসাত্বক পুতিনকে!
আর এর মধ্যেই নতুন করে পরমাণু হামলার হুঁশিয়ারি। আর তা নিয়ে নতুন করে চড়ছে উত্তেজনার পারদ। তবে এর মধ্যেই আমেরিকার হুঁশিয়ারি, রাশিইইয়া কোনও ভাবে পরিমানু হামলা ইউক্রেনের উপর করলে তা ফলাফল মোটেই ভালো হবে না। এমনকি এই বিষয়ে রাশিয়াকে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন জো বাইডেন।












Click it and Unblock the Notifications