ইউরোপের সবচেয়ে বড় 'পারমাণবিক কেন্দ্র' দখল করল রাশিয়া, রইল এ নিয়ে বিস্তারিত তথ্য
ইউরোপের সবচেয়ে বড় 'পারমাণবিক কেন্দ্র' দখল করল রাশিয়া, রইল এ নিয়ে বিস্তারিত তথ্য
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ ন'নম্বর দিনে পড়ল। এদিন রাশিয়ার একটি আগ্রাসনের খবর পুরো ইউরোপকে চিন্তায় ফেলে দিয়েছে। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মস্কোর হামলার পরে - শুক্রবার গোটা ইউরোপ জুড়ে বিপদের ঘণ্টা বেজে উঠেছল৷ কিয়েভ দাবি করেছে রাশিয়ান বাহিনী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ করেছিল যার ফলে একটি বিশাল আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডের ফলে বিশ্বজুড়ে পারমানবিক নির্গমণের আশঙ্কা দেখা দিয়েছে৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি এ বিষয়ে জানিয়েছে। তবে ইউক্রেনে পারমাণবিক কেন্দ্রটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং এই হামলার কারণে এখনও কোন বড় সমস্যা তৈরি হয়নি৷

এটি ঘটনার কিছুক্ষণ পরই নিশ্চিত করা হয়েছে যে রাশিয়ান বাহিনী এই পারমাণবিক কেন্দ্রটি দখল করেছে। যদিও এর মাঝেই বৃহস্পতিবার সামরিক ও মানবিক ইস্যু এবং চলতে থাকা যুদ্ধের ভবিষ্যত রাজনৈতিক সমাধানের বিষয়ে আলোচনার জন্য বেলারুশে রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় দফা আলোচনা হয়েছে৷ আলোচনা হওয়ার পরেও মস্কো ইউক্রেনে তার পূর্ণ মাত্রায় আক্রমণ জারী রেখেছে। ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রইল ওয়ান ইন্ডিয়া বাংলার পাঠকদের জন্য,
এক, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম এবং সারা বিশ্বে নবম বৃহত্তম। শুক্রবার ভোররাতে এটিতে হামলার ঘটনা ঘটে। রাশিয়ান সেনাবাহিনী জাপোরিঝিয়া এনপিপি-তে গুলি চালিয়েছে। রাশিয়া ছাড়া কোনো রাষ্ট্র কখনো পারমাণবিক শক্তি ইউনিটগুলিতে গুলি চালায়নি। মানব ইতিহাসে প্রথমবারের মতো কোনও দেশ পারমানবিক কেন্দ্রে হামলা চালালো বলে জানিয়েছেন জেলেনস্কি।
দুই, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইটারে সতর্ক করেছেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া এনপিপি-তে রাশিয়ান সেনাবাহিনী চারদিক থেকে গুলি চালাচ্ছে। ইতিমধ্যেই আগুন ছড়িয়ে পড়েছে। যদি এটি বিস্ফোরিত হয়, তাহলে তা চোরনোবিলের চেয়ে ১০ গুণ বড় হবে। রাশিয়ানদের অবিলম্বে আগুন বন্ধ করতে হবে, অগ্নিনির্বাপকদের কাজ করার অনুমতি দিতে হবে।
তিন, ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধানের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক টুইটারে হামলার একটি ভিডিও আপলোড করেছেন এবং বলেছেন, জাপোরিঝিয়া এনপিপি আগুনের মধ্যে চলে গিয়েছে! যার কারণে আবার পুরো ইউরোপে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করেছে।রাশিয়ানদেরই এই আগুন দ্রুত বন্ধ করতে হবে!
চার, প্ল্যান্টের চুল্লি নম্বর১ এর বগিতে ক্ষতির খবর পাওয়া গেছে। তবে, এটি পাওয়ার ইউনিটের নিরাপত্তাকে প্রভাবিত করেনি বলেই জানা গিয়েছে। এবং জাপোরিঝিয়া পারমানবিক কেন্দ্রেরপ্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামগুলি এখনও অপ্রভাবিত রয়েছে৷ প্ল্যান্টের কর্মীরা আগুন প্রশমিত করার পদক্ষেপ নিচ্ছে এবং এখনও কোনও রকম ফাঁক তৈরি হয়নি যাতে পারমাণবিক বিকিরণ ছড়াতে পারে৷












Click it and Unblock the Notifications