ইউক্রেন যুদ্ধে চিনের কাছে সামরিক সরঞ্জাম সাহায্য চাইল রাশিয়া

ইউক্রেন যুদ্ধে চিনের কাছে সামরিক সরঞ্জাম সাহায্য চাইল রাশিয়া

চমকপ্রদ দাবি আমেরিকার, মার্কিন গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সামরিক সরঞ্জাম সাহায্য করার জন্য চিনকে অনুরোধ করেছে মস্কো। মার্কিন ও চিন সরকারের শীর্ষ সহযোগীদের মধ্যে সোমবার রোমে একটি বৈঠক হয়। সূত্রের খবর আলোচনার আগেই হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান স্পষ্টভাবে চিনকে সতর্ক করে দিয়েছেন যে রাশিয়াকে অর্থনৈতিক সহ নানা ধরণের নিষেধাজ্ঞাগুলি এড়াতে চিন যদি সাহায্য করে তাহলে তা মেনে নেওয়া হবে না৷ আমেরিকা ও ইউরোপের তরফে করা নিষেধাজ্ঞাগুলির কারণে রাশিয়ার অর্থনীতিতে গুরুত্তর প্রভাব পড়েছে৷

ইউক্রেন যুদ্ধে চিনের কাছে সামরিক সরঞ্জাম সাহায্য চাইল রাশিয়া

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান চিনের প্রতিনিধিকে জানিয়েছেন, 'আমরা এটিকে (চিনের সাহায্য) এগিয়ে নিয়ে যেতে দেব না। চিনের রাশিয়াকে আর্থিক সহায়তা দেওয়ার সম্ভাবনা রাষ্ট্রপতি জো বিডেনের জন্য বেশ কয়েকটি উদ্বেগের মধ্যে একটি। সংবেদনশীল বিষয়ে আলোচনা করার জন্য নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন যে সম্প্রতি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য সামরিক সরঞ্জাম সহ চিনের কাছে সমর্থনের চেয়েছে৷

যদিও এই অনুরোধের বিষয়টি প্রথম ফাইন্যান্সিয়াল টাইমস এবং ওয়াশিংটন পোস্ট দ্বারা রিপোর্ট করা হয়েছিল। বাইডেন প্রশাসন রাশিয়ার তরফে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করছে যা রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের রাসায়নিক বা জৈবিক অস্ত্র দিয়ে ইউক্রেন আক্রমণ করার অজুহাত হতে পারে বলেও মনে করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চিনকে তার দুটি বৃহত্তম বাণিজ্য অংশীদারের সঙ্গে সংবেদনশীল জায়গাতে নিয়ে গিয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন চিনের অন্যতম বড় বানিজ্য বন্ধু৷ আমেরিকা ওমইউরোপীয় ইউনিয়নের বাজার প্রয়োজন রয়েছে চিনের। তবুও প্রথম থেকেই মস্কোর প্রতি সমর্থন দেখিয়েছে চিন৷ চিনা পররাষ্ট্র নীতি উপদেষ্টা ইয়াং জিচির সঙ্গে আলোচনায়, সুলিভান জানিয়েছেন মস্কোর জন্য বেজিং যে সাহায্যই করুক না কেন তা প্রকৃতপক্ষে চিনের নিজের সীমাবদ্ধতা তৈরি করবে।

রবিবার একটি অনুষ্ঠানে সুলিভান বলেছেন, আমি এখানে প্রকাশ্যে আলোচনায় বসতে যাচ্ছি না হুমকি দিচ্ছি। কিন্তু আমি আপনাকে যা বলব তা হল আমরা বেইজিংয়ের সঙ্গে সরাসরি এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি যে রাশিয়াকে যুদ্ধে সাহায্য করার পরিণতি অবশ্যই ভালো কিছু হবে না। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা থেকে হওয়া রাশিয়ার ক্ষতি সামলাতে যদি চিন রাশিয়াকে সাহায্য করে আমরা সব রকম উপায়ে তা আটকাবে৷ আমরা চিনকে রাশিয়ার অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে লাইফলাইন হতে দেবো না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+