উত্তেজনা বাড়াচ্ছেন পুতিন! বাইডেন সহ একাধিক মার্কিন নেতা-অফিসারের উপর নিষেধাজ্ঞা মস্কোর
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ ইতিমধ্যে ভয়াবহ আকাশ নিয়েছে! প্রায় ২০ দিন ধরে যুদ্ধ চললেও এখনও ইউক্রেনের রাজধানী কিভ দখল করতে পারেনি রুশ সেনা। যদিও চারপাশ দিয়ে কিভকে ঘিরে ফেলেছে রাশিয়ান ফোর্স।
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ ইতিমধ্যে ভয়াবহ আকাশ নিয়েছে! প্রায় ২০ দিন ধরে যুদ্ধ চললেও এখনও ইউক্রেনের রাজধানী কিভ দখল করতে পারেনি রুশ সেনা। যদিও চারপাশ দিয়ে কিভকে ঘিরে ফেলেছে রাশিয়ান ফোর্স।

শুধু তাই নয়, আগামী ২৪ ঘন্টায় ইউক্রেনের উপর হামলার তেজ আরও রাশিয়ান এয়ারফোর্স বাড়াবে বলেই খবর। এই অবস্থায় রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এবার পালটা দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
জানা যাচ্ছে, রাষ্ট্রপতি জো বাইডেন, বিদেশমন্ত্রী এন্টনি ব্লিনকেন সহ একাধিক আমেরিকার নেতা এবং আধিকারিকের উপর নিষেধাঙ্গা জারি করেছে মস্কো। রাশিয়া এবং তাঁর ঘনিষ্ট দেশগুলিতে আমেরিকার ওই তিন নেতার সফরের নিষেধাজ্ঞাও রয়েছে সেই তালিকায়। অন্যদিকে তালিকায় রয়েছেন হিলারি ক্লিনটনও। যিনি কিনা আগের প্রশাসনের আমলে আমেরিকার বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলে এসেছেন। শুধু তাই নয়, কানাডার প্রধানমন্ত্রী জস্টিন ট্রুডুর উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মস্কোর তরফে।
সামরিক পর্যবেক্ষকদের মতে, যে ভাবে গতি পৃকৃতি এগোচ্ছে তাতে আগামিদিনে আরও বিপদ অপেক্ষা করছে। ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পরে আমেরিকা, ব্রিটেন এবং কানাডা সহ একাধিক দেশ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। এমনকি মস্কোর উপরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। একেবারে সে দেশের অর্থনীতিতে ধাক্কা দিয়েছেন জো বাইডেন। তেল, গ্যাস আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমননি একাধিক সংস্থা রাশিয়া থেকে ব্যবসা সরিয়ে নিয়েছে।
শুধু তাই নয়, সম্প্রতি ব্রিটেন রাশিয়া এবং বেলারুসের ৩৭০ জন ব্যক্তির উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটেন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী নিষিদ্ধ হওয়ার তালিকাতে পুতিনের একাধিক সহযোগী রয়েছেন। রয়েছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি। একের পর এক নিষেধাজ্ঞায় ফুঁসছে রাশিয়া! বাড়ছে ক্ষোভ।
আর সেই ক্ষোভ থেকেই এবার পালটা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিম পুতিন। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সহ একাধিক মার্কিন অফিসারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা দিল মস্কো। তবে রাশিয়ার এহেন সিদ্ধান্ত গোটা বিশ্বকে দুভাগে ভাগ করে দিয়েছে। তবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে বিশ্বের বেশির ভাগ দেশই।
অন্যদিকে হামলার আশঙ্কায় নতুন করে ইউক্রেনের কার্ফু জারি করা হয়েছে। প্রতি মুহূর্তে বাজছে সাইরেন। মনে করা হচ্ছে রাশিয়ান এয়ারফোর্স হামলার তেজ আরও বাড়বে। যেভাবেই হোক কিভ দখল নিতে চাইবে তাঁরা। আর এই অবস্থায় সতর্ক করা হচ্ছে সবাইকে।












Click it and Unblock the Notifications