রাশিয়ার ইউক্রেন আক্রমণ সমর্থন করছেন পুতিনের দলের বিহারী MLA

রাশিয়ার ইউক্রেন আক্রমণ সমর্থন করছেন পুতিনের দলের বিহারী MLA

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখনও নিরপেক্ষতা বজায় রেখেছে ভারত। দু'দেশের আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা এবং ইউক্রেনে থাকা ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার চেষ্টার উদ্যোগ নিয়েছে ভারত। কিন্তু এবার এমএলএ পদমর্যদার এক বিহারী সরাসরি সমর্থন জানালেন রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিষয়টি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির একজন ডেপুট্যাট ( রাশিয়ায় এই ডেপুট্যাট ভারতে এমএলএ পদর্যদার সমান) হলেন ডঃ অভয় কুমার সিং৷ যিনি ভারতীয় বংশদ্ভুতো এবং জন্মসূত্রে ভারতের বিহার রাজ্যের সঙ্গে সম্পর্কিত৷ অভয় সম্প্রতি পুতিনকে সমর্থন করে বলেছেন যে ইউক্রেনকে আলোচনার জন্য অনেক সময় দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত বাধ্য হয়েই যুদ্ধের পথ বেছে নিতে হয়েছে রাশিয়াকে৷

রাশিয়ার ইউক্রেন আক্রমণ সমর্থন করছেন পুতিনের দলের বিহারী MLA

ভারতের উদাহরণ দিয়ে অভয় বলেছেন, হঠাৎ যদি বাংলাদেশে চীন মিলিটারি বেস বানাতে থাকে তাহলে ভারত কী করবে? ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চাওয়া মানেই ন্যাটোর সেনাবাহিনীকে রাশিয়ার সীমান্তে এনে দাঁড় করানো৷ প্রতিবেশী দেশ হিসেবে ইউক্রেন চুক্তি ভেঙেছে তাই এই যুদ্ধ৷'তবে ইউক্রেনে রাশিয়ার নিউক্লিয়ার অ্যাটাকের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে অভয় বলেছেন, 'এগুলো সব ভুলভাল কথা৷ রাষ্ট্রপতি পুতিন স্পষ্ট করে দিয়েছেন যদি অন্য কোনও দেশ রাশিয়া আক্রমণ করে তখনই পাল্টা জবাব দিয়ে আত্মরক্ষার্থে পারমানবিক অস্ত্র ব্যবহার হতে পারে। নাহলে নয়।'

প্রসঙ্গত, ১৯৯১ সালে বিহারের পাটনার জন্মেছিলেন অভয় সিং৷ এরপর তিনি ডাক্তারি পড়তে রাশিয়া চলে যান। রাশিয়াতে পড়াশুনো শেষ করে ভারতেও ফিরে এসেছিলেন অভয়৷ বেশ কিছুদিন এখানে থাকার পর আবার রাশিয়া ফিরে যান তিনি৷ রাশিয়াতে ওষুধের ব্যবসা শুরু করেন অভয়। এরপর ২০১৫ সালে তিনি পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টিতে যোগ দেন৷ ২০১৮ সালে পশ্চিম রাশিয়ার কুরস্ক থেকে স্থানীয় নির্বাচনে জিতে ডেপুট্যাট হন অভয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+