রাশিয়া প্রস্তাবিত মানব উদ্ধার করিডোর নিয়ে দোলাচলে ইউক্রেন, রইল এই প্রচেষ্টার দশটি পয়েন্ট

রাশিয়া প্রস্তাবিত মানব উদ্ধার করিডোর নিয়ে দোলাচলে ইউক্রেন, রইল এই প্রচেষ্টার দশটি পয়েন্ট

সোমবার দুপুর থেকেই রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য তিনটি শহরে গোলাগুলি বন্ধ রেখে সাদারণ মানুষকে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার জন্য 'মানবিক করিডর' খোলার কথা জানিয়েছে৷ ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই পরিকল্পনার কথা জানিয়েছে। কিন্তু এতে এখনই সম্মতি দেয়নি ইউক্রেন, এরকমটাই জানা গিয়েছে কিয়েভের সরকারি সূত্র মারফৎ। ইউক্রেনের বক্তব্য খুব স্পষ্ট, রাশিয়া অন্যায়ভাবে কোনও প্ররোচনা ছাড়াই ইউক্রেন আক্রমণ করেছে অতএব মস্কোকে অতি দ্রুত কিয়েভ সহ অন্যান্য সব জায়গা থেকে সেনা সরিয়ে নিতে হবে৷ কিন্তু বর্তমানে কোনও দিকে বইছে রাশিয়ার মানব করিডোর প্রচেষ্টার বর্তমান ঘটনাপ্রবাহ? ওয়ানইন্ডিয়া বাংলার পাঠকদের জন্য রইল দশটি পয়েন্ট।

রাশিয়া প্রস্তাবিত মানব উদ্ধার করিডোর নিয়ে দোলাচলে ইউক্রেন, রইল এই প্রচেষ্টার দশটি পয়েন্ট

সোমবার দুপুর ১২টা ৩০ টা থেকে রাশিয়া কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং সুমিতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে মানবিক করিডোর স্থাপন করা হচ্ছে।

দুই, সোমবারই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ করার বিষয়ে তৃতীয় দফা আলোচনায় বসতে চলেছে মাস্কো ও কিয়েভের প্রতিনিধিরা। গত সপ্তাহেই দুই পক্ষই বেশ কিছু যুদ্ধ অঞ্চল থেকে অসামরিক লোকদের বের করার অনুমতি দেওয়ার জন্য মানবিক করিডোর খুলতে সম্মত হয়েছিল। কিন্তু রাশিয়া বা ইউক্রেন কেউই এখনও পর্যন্ত কাজ মানব করিডোরের কাজ শুরু করেনি৷ উল্টে একে অন্যকে স্থানীয় যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।

তিন, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে অবরুদ্ধ শহর মারিউপোল থেকে অসামরিক লোকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা আজ দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছে। শহরের বাসিন্দারা বিদ্যুৎ ও জলহীন কঠিন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন।

চার, যুদ্ধবিরতি মধ্যেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ইউক্রেনের ভিন্নিতসিয়া বিমানবন্দরকে ধ্বংস করেছে।

পাঁচ, সংবাদমাধ্যমের খবর জীবন বাঁচিয়ে ইরপিন থেকে পালানোর চেষ্টাকরার সময় তিন অসামরিক নাগরিক মর্টার ফায়ারে নিহত হয়েছে।

ছয়, রবিবারই, পোপ ফ্রান্সিস রাশিয়ার তরফে দাবি করা 'সামরিক অভিযান', শব্দটির বিরোধিতা করে বলেছেন, রাশিয়ার আক্রমণের কারণে, ইউক্রেনে রক্ত ও অশ্রুর নদী বইছে, এটি শুধুমাত্র একটি সামরিক অভিযান নয় বরং একটি যুদ্ধ যা গোটা মানবতাকে মৃত্যু, ধ্বংস এবং দুর্দশার দিকে নিয়ে যাচ্ছে।

সাত, গ্লোবাল স্ট্রিমিং বিনোদন পরিষেবা নেটফ্লিক্স, শীর্ষ অ্যাকাউন্টিং সংস্থাগুলি কেপিএমজি এবং পিডব্লিউসি এবং আর্থিক পরিষেবা সংস্থা আমেরিকান এক্সপ্রেস ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

আট, একটি রাশিয়ান ওয়েবসাইটে দাবি করা হয়েছে, ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়া ব্যাপী বিক্ষোভে পুলিশ ৪,৬০০ জনেরও বেশি লোককে আটক করেছে।

নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে আলোচনার মাধ্যমে হোক কিংবা যুদ্ধ, ইউক্রেনে তার লক্ষ্য তিনি অর্জন করবেনই৷

দশ, ইউক্রেন সোমবার রাষ্ট্রসংঘের শীর্ষ আদালতকে একটি জরুরী নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছে যাতে আদালত রাশিয়াকে ইউক্রেনে আক্রমণ বন্ধ করতে বলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+