Russia-Ukraine War: আকাশে রাশিয়ার ফাইটার প্লেন, যুদ্ধের কারণে বিমান চলাচল বন্ধ করল ইউক্রেন

আকাশে রাশিয়ার ফাইটার প্লেন, যুদ্ধের কারণে বিমান চলাচল বন্ধ করল ইউক্রেন

কিয়েভের আকাশের দখল নিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান ও প্যারাশুট থেকে নামতে থাকা অজস্র রাশিয়ান সৈন৷ স্বাভাবিকভাবেই নিরাপত্তার জনিত উচ্চ ঝুঁকির কারণে কিয়ভ থেকে ওঠা নামা করা অসামরিক ফ্লাইটের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইউক্রেন। ইউরোপের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রাশিয়া ও বেলারুশের সীমান্তবর্তী এলাকায় বর্তমান সামরিক তৎপরতার কারণে বিমান চালানোর বিরুদ্ধেও সতর্ক করেছে।

Russia-Ukraine War: আকাশে রাশিয়ার ফাইটার প্লেন, যুদ্ধের কারণে বিমান চলাচল বন্ধ করল ইউক্রেন

তবে শুধু কিয়ভই নয় পুরো দেশেই বৃহস্পতিবার সকাল থেকে অসামরিক ফ্লাইটের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইউক্রেন৷ এবং দেশে বিমান চলাচল পরিষেবাও স্থগিত করা হয়েছে। যার কারণ ব্যহত হয়েছে গোটা একটি বড় অংশের বিমান চলাচল পরিষেবা৷ একটি ফ্লাইট ট্র্যাকার সফ্টওয়্যার থেকে নেওয়া চিত্র দেখায় যে দেশটি তার আকাশসীমা বন্ধ করার পরে শয়ে শয়ে ফ্লাইট ইউক্রেনের সীমানা থেকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)ও সতর্ক করেছে যে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ অসামরিক বিমান চলাচলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। বিশেষ করে, অসামরিক বিমানের ইচ্ছাকৃত লক্ষ্যবস্তু এবং ভুল শনাক্তকরণ উভয়েরই ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার ভোর থেকেই ইউক্রেন সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় আকাশসীমাও বন্ধ করে দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে ২রা মার্চ পর্যন্ত রোস্তভ-অন-ডন, ক্রাসনোদর এবং স্ট্যাভ্রোপোল সহ ইউক্রেনের সীমান্তের কাছে বেশ কয়েকটি বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত রয়েছে। আজ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৯৪৭ ইউক্রেনের কিয়েভ বিমানবন্দরে নোটাম-এর কারণে দিল্লিতে ফিরে এসেছে। নোটাম হল এক ধরণের নোটিশ বা বার্তা যা ফ্লাইট রুট বা ফ্লাইটকে প্রভাবিত করতে পারে এমন একটি স্থান থেকে সম্ভাব্য বিপদ সম্পর্কে বিমানের পাইলটদের সতর্ক করার জন্য জারি করা হয়।

ইউক্রেনে বিমান পরিষেবা ব্যহত হওয়ার কারণে চাপ বেড়েছে সেখানে থাকা ভারতীয়দের। তবে তাদের আশ্বস্ত করেছে দেশের বিদেশ মন্ত্রক৷ মন্ত্রকের সূত্রের খবর ইউক্রেনে ভারতীয়দের, বিশেষ করে ছাত্রদের সুরক্ষার দিকে মনোনিবেশ করছে বিদেশমন্ত্রক৷ আকাশপথ বন্ধ হওয়ার জন্য ইউক্রেন থেকে বেরিয়ে আসার বিকল্প রুট খোঁজা হচ্ছে। বিদেশ মন্ত্রকের কন্ট্রোল রুম খোলা হয়েছে যা পরিস্থিতি মোকাবেলায় ২৪ ঘন্টা খোলা থাকবে৷ ইউক্রেনের ভারতীয় দূতাবাস দেশটিতে থাকা ভারতীয় নাগরিকদের কিয়ভ যাওয়া থেকে বিরত থাকার এবং রাশিয়ার পূর্ণ আক্রমণ শুরু করার পরে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+