সত্যিই ইউক্রেনের পাঁচ জওয়ানকে নিকেশ করল রাশিয়া? যুদ্ধের শুরু তবে
চরম উত্তেজনায় পৌঁছে গিয়েছে (Russia-Ukraine Tensions) রাশিয়া-ইউক্রেন। আর এই উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে সংঘাতের খবর সামনে আসছে। রাশিয়ার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, ইউক্রেনের সীমান্ত পার করে রাশিয়াতে ঢোকার চেষ্ট
ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। চরম উত্তেজনায় পৌঁছে গিয়েছে (Russia-Ukraine Tensions) রাশিয়া-ইউক্রেন। আর এই উত্তেজনার মধ্যেই দুই দেশের মধ্যে সংঘাতের খবর সামনে আসছে। রাশিয়ার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে, ইউক্রেনের সীমান্ত পার করে রাশিয়াতে ঢোকার চেষ্টা!
আর সেই সময়কে তাঁরা পাঁচ জওয়ানকে হত্যা করেছে বলে দাবি। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যখন ক্রমশ উত্তেজনার পরিস্থিতি তইর হচ্ছে, সেই সময়ে এহেন তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যুদ্ধের ইঙ্গিত পাচ্ছেন সামরিক পর্যবেক্ষকরা
শুধু তাই নয়, রাশিয়ার দাবি, ইউক্রেন সেনার ব্যবহৃত দুটি armored vehicles ( সেনার বিশেষ গাড়ি) ধ্বংস করা হয়েছে। গত কয়েকদিন রাশিয়া এবং ইউক্রেনের সেনাবাহিনীর যুদ্ধের অবস্থায় দাঁড়িয়ে থাকলেও বড় কোনও তেমন ঘটনা ঘটেনি। কিন্তু আজ সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের সীমান্তে। কখনও শেলিং আবার কখনও হত্যালীলার মতো ঘটনাও ঘটেছে। এই অবস্থায় যুদ্ধের ইঙ্গিত পাচ্ছেন সামরিক পর্যবেক্ষকরা।

ষড়যন্ত্র চালাতেই সীমান্ত পার করে পাঁচজন?
রাশিয়ার সেনাবাহিনীর তরফে এক বয়ানে বলা হয়েছে, সীমান্তে চলা উত্তেজনার মধ্যেই অন্তঘাত কিংবা ষড়যন্ত্র চালাতেই সীমান্ত পার করে পাঁচজন। আর রাশিয়ান সীমান্ত পের হতেই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি Rostov region-এর Mityakinskaya গ্রামে ঘটেছে বলেও জানানো হয়েছে। ইউক্রেনকে ইতিমধ্যে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে রাশিয়া। চারদিকে একাধিক রুশ ঘাঁটি তৈরি করা হয়েছে। আর তেমন হাই অ্যালার্টে বাহিনীর নজরে আসতেই এই ঘটনা বলে দাবি রাশিয়ার।

ইউক্রেন খারিজ করে দিয়েছে
অন্যদিকে পাঁচ সেনা-জওয়ানকে মারার খবর ইউক্রেন খারিজ করে দিয়েছে। শুধু তাই নয়, এই খবর সম্পূর্ণ মিথ্যা বলেও উড়িয়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের দাবি, যে জায়গাতে এই ঘটনা ঘটেছে বলে রাশিয়ার তরফে দাবি করা হচ্ছে সেখানে ইউক্রেনের তরফে কোনও সেনাবাহিনী মোতায়েন করা হয়নি বলে দাবি করা হয়েছে। তাহলে কে বা কারা ঢোকার চেষ্টা করছিল রাশিয়াতে? সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনায়।

ইউক্রেনের তরফে হেভি শেলিং করা হয়েছে
২১ ফেব্রুয়ারি সকাল ৯টা বেজে ৫০ মিনিটে ইউক্রেনের তরফে হেভি শেলিং করা হয়েছে। আর সেই কারণে রাশিয়া এবং ইউক্রেন সীমান্ত থেকে ১৫০ মিটার দূরে Rostov region-এর মধ্যে FSB-এর একটি সুরক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সামরিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা সত্যি হলে পালটা প্রত্যাঘাত করতে পারে রাশিয়াও। আর এতেই যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের একাংশের।












Click it and Unblock the Notifications