কিম জং উনকে বিশেষ সংবর্ধনা দেবেন ভ্লাদিমির পুটিন, ঘুম উড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
কিমকে বিশেষ সংবর্ধনা দেবেন পুটিন, ঘুম উড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
চিন তো আগেই পাশে ছিল। এবার বন্ধুত্ব আরও গাঢ় করার পথে পা বাড়াল প্রতিবেশী রাশিয়াও। উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনকে বিশেষ সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুিটন। আর রাশিয়ার এই ঘোষণাতে রীতিমত সিঁদুরে মেঘ দেখছে আমেরিকা। কমিউনিস্ট দেশগুলি এক জোট হতে শুরু করলে যে করোনা নিয়ে চিনের বিরুদ্ধে পদক্ষেপ করা চাপের হয়ে দাঁড়াবে তা আগে থেকেই আঁচ করতে পারছে আমেরিকা।

কিমকে সংবর্ধনা
বিশ্বের দুর্ধর্ষ রাষ্ট্রনেতাদের মধ্যে যিনি এখন শীর্ষে রয়েছেন তিনি উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। আমেরিকাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখেন তিনি। সেই কিমকে এবার বিশেষ সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। পিয়ং ইয়ং-রে রাশিয়ার দূতাবাসে পুটিনের বার্তা প্রকাশ করে জানানো হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েতের সেনাদের স্মৃতি সযন্তে সুরক্ষিত রাখার জন্যই উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিমকে কমেমোরাটিভ ওয়ার্ল্ড ওয়ার-টু মেডেলে সম্মানিত করা হবে। মানসুদে অ্যাসেম্বলি হলে সম্মানিত করা হবে কিমকে।

চাপ বাড়ল আমেরিকার
করোনা সংক্রমণ নিয়ে চিনের উপর একের পর হুমকি বর্ষণ করে চলেছে আমেরিকা। একবার পরিস্থিতি সামলে উঠতে পারলেই যে চিনের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ শুরু করবে ট্রাম্প সেকথা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে। অর্থনৈতিক অবরোধ থেকে শুরু করে বাণিজ্য চুক্তি খারিজ একাধিক পদক্ষেেপর হুমকি দেওয়া হয়েছে চিনের বিরুদ্ধে। দল ভারি করতে চিনও উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব বাড়িয়েছে। কিমের চিকিৎসার জন্য চিন থেকে বিশেষ চিকিৎসক দল গিয়েছে। এরই মধ্যে আবার রাশিয়া কিমকে সম্মানিত করার খবরে একটু চাপ বেড়েছে আমেরিকার উপর। কমিউনিস্ট দেশগুলিকে জোট বাঁধতে শুরু করলে আমেরিকা চিনের বিরুদ্ধে তেমন কড়া পদক্ষেপ করতে একটু দ্বিধা করবে তাতে কোনও সন্দেহ নেই।

কিমের অন্তর্ধান
গত কয়েকদিন আগেও উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের অন্তর্ধান রহস্য দানা বাঁধতে শুরু করেছিল। দীর্ঘ সপ্তাহ খানেক কিমকে প্রকাশ্যে দেখতে পাওয়া যায়নি। তারপরেই কিমের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও কিমের আরোগ্য কামনায় টুইট করেছিলেন। হংকং টিভিতে কিমের মৃত্যু হয়েছে খবর প্রচারিত হয়েছিল। এই নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। অবশেষে সব জল্পনায় জল ঢেলে কয়েকদিন আগেই ফের প্রকাশ্যে এসেছেন কিম জং উন।












Click it and Unblock the Notifications