বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের তকমা পেল রাশিয়া

বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের তকমা পেল রাশিয়া

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি তো বটেই সঙ্গেই বিশ্বের আরও অনেকে দেশের সমালোচনারমুখে পড়েছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারী ইউক্রেন আক্রমণ করে রাশিয়া আর তারপর থেকে বিশ্বজুড়ে অর্থনৈতিক, পরিকাঠামো, বানিজ্য সহ একাধিক বিষয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া৷

বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশের তকমা পেল রাশিয়া

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে রাশিয়া এখন বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ হয়ে উঠেছে। নিউইয়র্ক-ভিত্তিক নিষেধাজ্ঞার নজরদারি সাইটের একটি প্রতিবেদন অনুসারে, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুটি বিদ্রোহী অঞ্চল ডোনেস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করার একদিন পরে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ২২ ফেব্রুয়ারি রাশিয়ার উপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান ঘোষণা করার পর, আরও কয়েক'শ নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

ক্যাসটুলাম এআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে ২২ ফেব্রুয়ারির আগে রাশিয়ার বিরুদ্ধে ২৭৫৪টি নিষেধাজ্ঞা ছিল এবং হামলার পরের দিনগুলিতে আরও ২৭৭৮অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যার ফলে রাশিয়ার বিরুদ্ধে মোট নিষেধাজ্ঞা ৫৫৩২-তে পৌঁছেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার উপর জারী হওয়া এই নিষেধাজ্ঞার সংখ্যা ইরানের জারী থাকা ৩৬১৬টি নিষেধাজ্ঞাকে ছাড়িয়ে গিয়েছে৷ তাই নিষেধাজ্ঞার দিক থেকে তেহরানকে সরিয়ে দিয়েছে সাইটটি৷ বিশ্বের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার তথ্য রাখা সাইটটি অনুসারে যুদ্ধের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো দেশ এবং অঞ্চলগুলি হল সুইজারল্যান্ড (৫৬৮ টি নিষেধাজ্ঞা), ইউরোপীয় ইউনিয়ন (৫১৮), কানাডা (৪৫৪), অস্ট্রেলিয়া (৪১৩), মার্কিন (২৪৩), যুক্তরাজ্য (৩৫) এবং জাপান (৩৫)।

প্রসঙ্গত, একই সঙ্গে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনেও মস্কোর বিরুদ্ধে ভোট দিয়েছে বাইডেনের দেশ। আবার রাষ্ট্র সংঘেরই আন্তর্জাতিক কোর্টে রাশিয়ার যুদ্ধপরাধের বিরুদ্ধে তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব নিয়ে এসেছে আমেরিকা। এসব তো ছিল এবার গোদের উপর বিষফোঁড়া হিসেবে রাশিয়া থেকে তেল আমদানিতে ব্যান লাগিয়েছে আমেরিকা। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলিকে এ বিষয়ে উৎসাহ দিচ্ছে হোয়াইট হাউস। স্বাভাবিক ভাবেই এই বিষয়ে রীতিমতো ক্রুদ্ধ রাশিয়া এবার আমেরিকাকে সহ সমস্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির উপর চাপ তৈরি করতে চাইছে৷ এবং একটি ঘোষণায় রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে এভাবে চলতে থাকলে জার্মানিতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়ে ভাববে রাশিয়া৷ এর আগে আমেরিকার তরফে বিভিন্ন ব্যানের বিরোধিতা করে মহাকাশে থাকা স্পেশ স্টেশনে নিজেদের সাপোর্ট সরিয়ে নেওয়ার হুমিকও দিয়ে রেখেছে রাশিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+