ইউক্রেনীয়দের উপর 'ক্লাস্টার বোমা' ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

ইউক্রেনীয়েদের উপর 'ক্লাস্টার বোমা' ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

রাশিয়ার বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনল ইউক্রেন৷ কদিন আগেই 'ফাদার অফ অল বোম' এর কথা বলে হুমকি দিয়েছিল রাশিয়া। এবার ইউক্রেন অভিযোগ করল দেশটির নাগরিকদের উপর ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া। সম্প্রতি আমেরিকাতে ইউক্রেনের রাষ্ট্রদূত এবং মানবাধিকার গোষ্ঠীগুলি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয়দের উপর ক্লাস্টার বোমা এবং ভ্যাকুয়াম বোমা ব্যবহার করার অভিযোগ এনেছে৷ কিয়েভ এবং আশেপাশের এলাকায় ৬দিন ধরে যুদ্ধ চলছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রাশিয়ার ব্যবহার করা এই অস্ত্রের নিন্দা করেছে।

ইউক্রেনীয়দের উপর ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে

মানবাধিকার সংস্থাগুলিও বলেছে যে রাশিয়ান বাহিনী ব্যাপকভাবে নিষিদ্ধ ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে বলে মনে হচ্ছে, অ্যামনেস্টি উত্তর-পূর্ব ইউক্রেনের একটি প্রিস্কুলে রাশিয়ার বাহিনীর হামলার অভিযোগ এনেছে। যেখানে অসামরিক লোকরা ওই স্কুলের ভিতরে আশ্রয় নিয়েছিল। এদিকে, যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা অভিযোগ করেছেন যে মস্কো ইউক্রেনের মাটিতে একটি থার্মোবারিক অস্ত্র ব্যবহার করেছে, যা ভ্যাকুয়াম বোমা নামে পরিচিত। ইউক্রেনের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, তারা (রাশিয়া) আজ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে। রাশিয়া ইউক্রেনে অনেক বড় ধ্বংসযজ্ঞ চালাতে চাইছে।

যদিও ইউক্রেনের দাবিগুলি এখনও নিশ্চিত করতে পারেনি কোনও পক্ষ তবে রয়টার্সের তরফে প্রকাশিত একটি প্রতিবেদনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিরকে উদ্ধৃতি প্রকাশিত হয়েছে৷ যেখানে সাকির বলেছেন, যদি এটি সত্য হয় তবে এটি একটি গুরুতর যুদ্ধাপরাধ। তিনি উল্লেখ করেছেন যে বেশকিছু আন্তর্জাতিক সংস্থা রয়েছে যারা এটি মূল্যায়ন করবে এবং রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন সেই মূল্যায়ন পর্যালোচনা করবে৷ প্রযুক্তির অগ্রগতি এবং যুদ্ধের দ্রুত গতির প্রকৃতির সঙ্গেই বিভিন্ন দেশ নিজের অস্ত্রগুলিও আপগ্রেড করছে। যদিও বেশিরভাগ আধুনিক অস্ত্র লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ধাতব টুকরো নিক্ষেপ করে। থার্মোবারিক অস্ত্রগুলি এমন একটি হাতিয়ার যা লক্ষ্যবস্তুতে তাপমাত্রা এবং চাপের প্রভাব ব্যবহার করে বিধ্বংসী প্রভাব তৈরি করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+