কাশ্মীর নিয়ে ভারতের পাশে দাঁড়াল 'চিরবন্ধু' রাশিয়া
বরাবরই ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেেছ রাশিয়া। এবার সেই বন্ধুত্ব বজায় রাখল মস্কো। কাশ্মীর নিেয় ভারতের সিদ্ধান্তের পাশে দাঁড়াল রাশিয়া।
বরাবরই ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেেছ রাশিয়া। এবার সেই বন্ধুত্ব বজায় রাখল মস্কো। কাশ্মীর নিেয় ভারতের সিদ্ধান্তের পাশে দাঁড়াল রাশিয়া। চিন এই পদক্ষেপের বিরোধিতা করেছে। আমেরিকা সমর্থন না করলেও নজরে রেখেছে পরিস্থিিত। কিন্তু রাশিয়ায়ই প্রথম দেশ যে সরাসরি ভারতের সিদ্ধান্তের সমর্থন জানিয়েছে। রাশিয়ার বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্কো চায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সমস্যা মিটে যাক। রাশিয়া আশা করছে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যাবে।
দিনের সেরা ছবি দেখে নিন একঝলকে

রাশিয়ার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে আরও বলা হয়েছে, মস্কো মনে করে কাশ্মীর নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত দুই দেশের পারস্পরিক আলোচনায় মিটে যাবে এবং দুই দেশই দেখবে কাশ্মীরবাসীর যেন কোনও সমস্যা না হয়।
এর আগে ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, ভারতের পক্ষ থেকে বিভিন্ন দেশে দূত পাঠিয়ে কাশ্মীর নিয়ে সিদ্ধান্তের বিষযে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে। এমনকী আমেরিকাকেও দূত পাঠিয়ে ভারতের অবস্থান সম্পর্কে জানানো হয়েছে।
যদিও চিন প্রথমে এই সিদ্ধান্তের বিরোধিতায় মানসরোবর যাত্রার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। যদিও সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে আবার নিজের অবস্থান থেকে সরে এসে ভিসা দেওয়া শুরু করে। আমেরিকা এখনও কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তে প্রসঙ্গে কোনও অবস্থান না জানালেও পাকিস্তানের একতরফা বিরোধিতা নিয়ে সতর্ক করেছে।












Click it and Unblock the Notifications