রাস্তা জুড়ে রুশ সেনার ট্যাঙ্ক, দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়ল রুশ সেনা

রাস্তা জুড়ে রুশ সেনার ট্যাঙ্ক, দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়ল রুশ সেনা

একের পর এক প্রদেশের দখল নিচ্ছে রাশিয়া। এখনও কিয়েভ দখল করা সম্ভব না হলেও ইউক্রেনের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রুশ বাহিনী। বিশেষত সেনা ঘাঁটি ও বন্দরগুলিকে দখল করার লক্ষ্যমাত্রা স্থির করেছে মস্কো। আর এরই মধ্যে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করল রুশ সেনা। তবে এত আতঙ্কের মাঝেও দমছে না ইউক্রেনের সাধারণ মানুষ। তাঁরাও সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। এদিকে, রাশিয়ার তরফে বেলারুশে এক প্রতিনিধি দল পাঠানো হয়েছে। শান্তি স্থাপনের বিষয়ে কথা বলতেই পাঠানো হয়েছে সেই দল। তবে বেলারুশে বসে কোনও আলোচনা করতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। কারণ তিনি মনে করেন ওই বেলারুশ থেকেই সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।

রাস্তা জুড়ে রুশ সেনার ট্যাঙ্ক, দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়ল রুশ সেনা

রবিবারের আগে পর্যন্ত রাশিয়ার খারকিভের আশেপাশে ঘোরাফেরা করছিল রুশ সেনা। রবিবার তারা খারকিভের অন্দরে প্রবেশ করেছে বলেই সূত্রের খবর। ২০ কিলোমিটার বা ১২.৪ মাইল জুড়ে থাকা এই শহরে ১৪ লক্ষ মানুষের বাস। এই শহর রাশিয়ার দক্ষিণের সীমান্ত লাগোয়া। আর তাই খারকিভ পেরিয়ে দেশএর একেবারে মধ্যস্থলে চলে যেতে পারে রাশিয়ার সেনা।

সোশ্যাল মিডিয়ায় যে সব ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে খারকিভের রাস্তায় ছোট ছোট দলে ভাগ হয়ে ঘুরে বেড়াচ্ছে রাশিয়ার সেনা। শহরের রাস্তায় চলাফেরা করছে রাশিয়ার যুদ্ধযান। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, খারকিভের রাস্তায় পড়ে থাকা মিসাইলের টুকরো পর্যবেছণ করে দেখছে সেনার সদস্যরা। তবে সাধারণ মানুষকে বাড়ি থেকে বেরতে নিষেধ করেছেন ওই শহরের প্রশাসনিক প্রধান ওলেহ সিনেহুবোভ।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভএর আকাশে প্রবল বিস্ফোরণ দেখা গিয়েছে। বাড়ি ছেড়ে প্রায় প্রত্যেকেই আশ্রয় নিয়েছে ভূগর্ভস্থ আশ্রয়স্থলে। মাটির তলার গ্যারেজ থেকে শুরু করে সাবওয়ে স্টেশন, সর্বত্রই লুকিয়ে পড়েছে তারা। বোমা ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ গাড়ির পার্কিং, মেট্রো স্টেশন ও বিভিন্ন বড় আবাসনের বেসমেন্টে আশ্রয় নিয়েছেন। সঙ্গে রয়েছে তাদের প্রিয় পোষ্যরাও। তবে গুলি-বোমার আওয়াজে দু-চোখের পাতা এক করতে পারছেন না কেউই। সারারাতই কেটে যাচ্ছে আতঙ্কে।

খারকিভকেও নিশানা বানিয়েছে রুশ সেনা। সেখানেও লাগাতার বিস্ফোরণ হয়েছে। রাশিয়ান সেনা সেখানের একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা গিয়েছে। খারকিভ প্রশাসনের প্রধান ওলেহ সিনেহুবোভ রবিবার জানিয়েছেন যে, ইউক্রেনের সেনা রাশিয়ান বাহিনীকে শহরে ঢুকতে বাধা দিচ্ছে। শহরের বাসিন্দাদের বাড়ি থাকতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+